August 7, 2026, 3:49 am
শিরোনাম:
ধুনটে মাদ্রাসা ও এতিমখানায় একদিনের খাবার দিলেন তৃতীয় লিঙ্গের সরদারনি সাবিনা নওগাঁর মহাদেবপুর উপজেলা ১০ নং ভীমপুর মড়াপকরা ২০০ বছরের শ্মশান নিয়ে দুই পক্ষের বিরোধ, সৎকারে বাধা দেওয়ায় বিক্ষোভ জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের প্রতি খাগড়াছড়িবাসীর শ্রদ্ধাঞ্জলি উলিপুরে জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত ইয়াবাসহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ ভোমরাদহে উজানের পানিতে ভেসে জলাবদ্ধতা সৃষ্টি মাদকমুক্ত ও শান্তিপূর্ণ সমাজ গঠনে লেদা ক্যাম্পে যুবদের সম্প্রীতি কার্যক্রম আমতলীতে স্বপ্নছোঁয়ার উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কায়সার প্লাবনের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ভালুকার পরিত্যক্ত পুকুর থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

জনসচেতনতার মাধ্যমেই মাদক নির্মূল সম্ভব, শুধু আইন করে সম্ভব নয়: মির্জা ফখরুল

Reporter Name

জনসচেতনতার মাধ্যমেই মাদক নির্মূল সম্ভব, শুধু আইন করে সম্ভব নয়: মির্জা ফখরুল

মো: মমিনুল ইসলাম,
ঠাকুরগাঁও প্রতিনিধি :

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শুধু আইন প্রয়োগ ও শাস্তি দিয়ে মাদক নির্মূল করা সম্ভব নয়। মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি এবং সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমেই এ সমস্যা মোকাবিলা করা সম্ভব।

মঙ্গলবার (২৮ জুলাই) সকাল সাড়ে ১১টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাদকবিরোধী সচেতনতামূলক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আমরা মাদকবিরোধী কার্যক্রমকে একটি সামাজিক আন্দোলনে রূপ দিতে চাই। সরকারি কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, সাংবাদিকসহ সমাজের প্রতিটি শ্রেণি-পেশার মানুষকে এ কাজে সম্পৃক্ত হতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টাই পারে মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে।

তিনি আরও বলেন, ঠাকুরগাঁওয়ে যেসব উদ্যোগ নেওয়া হচ্ছে, সেগুলোর মাধ্যমে ইতিবাচক ফল পাওয়া যাবে বলে আমরা আশাবাদী। তবে এ ক্ষেত্রে জনগণের সচেতনতা ও সক্রিয় সহযোগিতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

মির্জা ফখরুল বলেন, মাদকের ভয়াবহতা সম্পর্কে মানুষকে সচেতন করতে ব্যাপক প্রচার-প্রচারণা চালাতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে জানাতে শিক্ষা প্রতিষ্ঠান, পরিবার, সামাজিক সংগঠন ও গণমাধ্যমকে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে।

সভায় ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।



ফেসবুকে আমরা