August 6, 2026, 2:37 pm
শিরোনাম:
ধুনটে মাদ্রাসা ও এতিমখানায় একদিনের খাবার দিলেন তৃতীয় লিঙ্গের সরদারনি সাবিনা নওগাঁর মহাদেবপুর উপজেলা ১০ নং ভীমপুর মড়াপকরা ২০০ বছরের শ্মশান নিয়ে দুই পক্ষের বিরোধ, সৎকারে বাধা দেওয়ায় বিক্ষোভ জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের প্রতি খাগড়াছড়িবাসীর শ্রদ্ধাঞ্জলি উলিপুরে জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত ইয়াবাসহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ ভোমরাদহে উজানের পানিতে ভেসে জলাবদ্ধতা সৃষ্টি মাদকমুক্ত ও শান্তিপূর্ণ সমাজ গঠনে লেদা ক্যাম্পে যুবদের সম্প্রীতি কার্যক্রম আমতলীতে স্বপ্নছোঁয়ার উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কায়সার প্লাবনের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ভালুকার পরিত্যক্ত পুকুর থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

মাদকমুক্ত ও শান্তিপূর্ণ সমাজ গঠনে লেদা ক্যাম্পে যুবদের সম্প্রীতি কার্যক্রম

Reporter Name

 

সাদ্দাম হোসেন সাজ্জাদ :

 

মাদকমুক্ত, সহিংসতামুক্ত ও শান্তিপূর্ণ সমাজ গঠনের লক্ষ্যে কক্সবাজারের টেকনাফ উপজেলার লেদা রোহিঙ্গা ক্যাম্প-২৪ এ অনুষ্ঠিত হয়েছে যুব-নেতৃত্বাধীন শান্তি প্রতিষ্ঠা ও সামাজিক সংহতি বিষয়ক দিনব্যাপী কর্মসূচি। ইউরোপীয় ইউনিয়নের সহ-অর্থায়নে পরিচালিত এ কার্যক্রমের আয়োজন করে নাফ ইয়ুথ পিস ক্যাফে, ক্যাম্প-২৪।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ১০টায় ক্যাম্প-২৪ এর সিআইসি অফিসের সম্মেলন কক্ষে প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব ও সঞ্চালনা করেন সেড (SHED)-এর প্রতিনিধি আসিফ মাহমুদ।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ক্যাম্প-২৪ ও ২৫-এর সহকারী সিআইসি মোহাম্মদ গোলাম ফারুক। তিনি বলেন, যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে পারলে মাদক, অপরাধ ও সহিংসতা অনেকাংশে কমে আসবে। সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলার জন্য সবাইকে একযোগে কাজ করতে হবে।বিশেষ অতিথির বক্তব্য দেন ক্যাম্প-২৪ সিআইসি অফিসের সিএমও শাহেদুল ইসলাম। এছাড়া স্থানীয় এনজিও SHAY-এর প্রতিনিধি আলম মোহাম্মদ রাসেল ও রিয়াজ উদ্দিন বক্তব্য রাখেন।অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নাফ ইয়ুথ পিস ক্যাফের সদস্য মোহাম্মদ আনস, সেক্রেটারি আব্দুর রহমান, দমদমিয়া যমুনা পিস ক্যাফের সদস্য নাছিমা আক্তার এবং চৌধুরীপাড়া সুরমা পিস ক্যাফের সভাপতি জয় দাশ।বক্তারা বলেন, মাদক, উগ্রবাদ ও সামাজিক বিভেদ প্রতিরোধে যুবসমাজের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ ও মিয়ানমারের তরুণদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও সামাজিক সংহতি জোরদারের মাধ্যমে টেকসই শান্তি প্রতিষ্ঠা সম্ভব।প্রথম অধিবেশনে স্থানীয় যুবক-যুবতী, রোহিঙ্গা তরুণ-তরুণী, বিভিন্ন ইয়ুথ পিস ক্যাফের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গসহ প্রায় দুই শতাধিক।অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন।বেলা ১২টায় শুরু হয় দ্বিতীয় অধিবেশন। এতে বাংলাদেশ ও মিয়ানমারের সাংস্কৃতিক পরিবেশনা, গান এবং বিভিন্ন বিনোদনমূলক খেলাধুলার আয়োজন করা হয়। মিউজিক্যাল চেয়ার, পিলো পাসিং ও টার্গেট বাস্কেট প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের প্রাণবন্ত উপস্থিতিতে অনুষ্ঠানটি উৎসবমুখর হয়ে ওঠে।প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। রোহিঙ্গা নারী বিভাগে প্রথম স্থান অর্জন করেন হোমাইরা, দ্বিতীয় শহীদ আক্তার এবং তৃতীয় নূর ফাতেমা। স্থানীয় নারী বিভাগে প্রথম আজিজা, দ্বিতীয় রিফা আক্তার ও তৃতীয় আসমা বিজয়ী হন। ছেলেদের বিভাগে প্রথম ইউসুফ, দ্বিতীয় মুহিবুল্লাহ এবং তৃতীয় স্থান অর্জন করেন রফিক।আয়োজকরা জানান, মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি, সামাজিক সম্প্রীতি জোরদার এবং যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।



ফেসবুকে আমরা