গোবিন্দ রায়, স্টাফ রিপোর্টার:(বগুড়া)
বগুড়ার ধুনট উপজেলার পূর্ব ভরণশাহী এলাকায় হযরত আয়েশা বিনতে আবু বকর সিদ্দিক (রা.) আদর্শ মহিলা হাফিজিয়া কওমিয়া মাদ্রাসা ও এতিমখানায় একদিনের খাবার দিয়েছেন তৃতীয় লিঙ্গের সরদারনি সাবিনা।
মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থী ও এতিম শিশুদের জন্য তিনি নিজ উদ্যোগে এ খাবারের আয়োজন করেন। তাঁর এ উদ্যোগে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা সন্তোষ প্রকাশ করেন।
সামাজিকভাবে পিছিয়ে থাকা জনগোষ্ঠীর একজন হয়েও অসহায় শিশুদের পাশে দাঁড়িয়ে এমন মানবিক উদ্যোগ নেওয়ায় স্থানীয়দের মধ্যেও বিষয়টি প্রশংসিত হয়েছে।