শাহিনুর আক্তার নরসিংদী প্রতিনিধি:
সাইকেলে ছয়টি দেশ পাড়ি দিয়ে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন নরসিংদীর বেলাবো উপজেলার তরুণ সজিব তালুকদার। তার এই ব্যতিক্রমী উদ্যোগে এলাকায় ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
সজিব তালুকদার বেলাবো উপজেলার ইব্রাহিমপুর গ্রামের তালুকদার বাড়ির বাসিন্দা। তিনি সালাউদ্দিন তালুকদারের ছেলে।
সাইকেলে দীর্ঘ পথ পাড়ি দিয়ে সৌদি আরবে পৌঁছে পবিত্র মক্কায় হজ পালন করাই তার লক্ষ্য।
এর আগে সজীব তালুকদার সাইকেলে করে ৬৪ জেলা ভ্রমণ করেন। তার সবচেয়ে বড় কীর্তি ৪৮ ঘন্টায় টেকনাফ থেকে তেতুলিয়ায় থাকিলে করে যান।
জানা গেছে, সৌদি আরব পৌঁছাতে সজিবকে ছয়টি দেশ পাড়ি দিতে হবে। এর আগে তিনি সাইকেলে পুরো বাংলাদেশ ভ্রমণ করেছেন। মাত্র ৪৮ ঘণ্টায় টেকনাফ থেকে তেঁতুলিয়া সাইকেলে পাড়ি দেওয়ার কৃতিত্বও রয়েছে তার।
সজিব তালুকদার বলেন, ছোটবেলা থেকেই সাইকেলে চড়ে হজ পালনের স্বপ্ন ছিল। সেই স্বপ্ন পূরণেই এবার তার এই যাত্রা। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন, যেন নিরাপদে গন্তব্যে পৌঁছে পবিত্র হজ সম্পন্ন করতে পারেন।
বেলাব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজ সারতাজ জায়েদ সজিবের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে তার সফলতা ও নিরাপদ যাত্রা কামনা করেন।
সজিবের এই যাত্রায় তার পরিবার, স্বজন ও এলাকাবাসীও তার জন্য দোয়া ও শুভকামনা জানিয়েছেন।