September 23, 2026, 6:56 am
শিরোনাম:
সাংবাদিক আব্দুর রব -কে চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে বিএনপির দলীয় মনোনয়ন দেওয়ার দাবি  শ্রমিকদের আস্থাভাজন নেতা আলহাজ্ব আব্দুল গফুর: ধামসোনা ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়ার জোরালো গুঞ্জন সুযোগ পেলে সেবক হবো ৬ নং মানকোন ইউনিয়নে মেম্বার পদে মাহবুব হাসান নওগাঁর বদলগাছীতে মশাল মিছিলের ভিডিও ভাইরাল হওয়ায় আওয়ামী লীগের ৩ নেতা আটক  ঝিনাইদহে প্রকাশ্যে স্কুলছাত্রীকে অপহরণের চেষ্টা: গণধোলাই দিয়ে অপহর্তাকে পুলিশে দিল জনতা ১৮ মাস পর ঝিনাইদহে অপহৃত কিশোরী নিঝুম হত্যার রহস্য উন্মোচন, আদালতে জিমের স্বীকারোক্তি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রত্যাহার, জননিরাপত্তা নিশ্চিত, ধর্ষণ-খুন-গুম-হত্যাকাণ্ড বন্ধ এবং অগ্নিকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত ঠাকুরগাঁওয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে দেব না,মির্জা ফয়সল আমিন শেকড়ে ফেরা: ভালোবাসার বাংলাদেশ বিনির্মাণে একটি মানবিক আবেদন  শিপ্রা মৃত্যু: বিচার দাবিতে যশোরে শিক্ষার্থী মানববন্ধন
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

শ্রমিকদের আস্থাভাজন নেতা আলহাজ্ব আব্দুল গফুর: ধামসোনা ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়ার জোরালো গুঞ্জন

Reporter Name

সাভার (ঢাকা): প্রতিনিধিঃ- আসিফ ইকবাল 

 

ঢাকার সাভার উপজেলার শিল্পসমৃদ্ধ আশুলিয়া থানার অন্তর্গত ধামসোনা ইউনিয়নকে একটি স্বনির্ভর ও আধুনিক জনপদ হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বিএনপির ত্যাগী ও জনবান্ধব নেতা আলহাজ্ব আব্দুল গফুর। স্থানীয় জনসাধারণের পাশাপাশি অত্র অঞ্চলের হাজার হাজার বহিরাগত গার্মেন্টস শ্রমিকের আস্থার প্রতীক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি।
​বৃহত্তর এই শিল্পাঞ্চলে কর্মরত শ্রমিকদের সার্বিক কল্যাণ ও অধিকার রক্ষায় তিনি সর্বদা সচেষ্ট থেকেছেন। অতীতে বিভিন্ন নির্বাচনে স্থানীয় ভোটারদের পাশাপাশি বহিরাগত গার্মেন্টস শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগ করে তার প্রতি নিজেদের অগাধ আস্থা ও সমর্থনের প্রমাণ দিয়েছেন।
​কেন শ্রমিকদের প্রথম পছন্দ আলহাজ্ব আব্দুল গফুর?
​শ্রমিকবান্ধব নেতৃত্ব: সুদিন ও দুর্দিনে সবসময় গার্মেন্টস শ্রমিকদের পাশে থেকেছেন এবং তাদের বিভিন্ন ন্যায়সঙ্গত দাবি আদায়ে ভূমিকা রেখেছেন।
​ন্যায়বিচার ও সহায়তা: বহিরাগত শ্রমিকরা অত্র এলাকায় যেকোনো সমস্যা বা অবিচারের শিকার হলে আব্দুল গফুর সর্বদা তাদের পাশে দাঁড়িয়ে আইনি ও সামাজিক বিচার প্রাপ্তিতে জোরালো সহায়তা প্রদান করে থাকেন।
​ব্যাপক জনপ্রিয়তা: স্থানীয় রাজনৈতিক পরিমণ্ডলে পরীক্ষিত ও ত্যাগী নেতা হিসেবে তার গ্রহণযোগ্যতা সর্বজনবিদিত।
​আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ধামসোনা ইউনিয়নে বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া। সাধারণ শ্রমিক ও এলাকাবাসীর তীব্র দাবির মুখে এবারও ধামসোনা ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার জোরালো ঘোষণা দিয়েছেন তিনি।
​এলাকার বিভিন্ন গার্মেন্টস কারখানার শ্রমিকদের সাথে কথা বলে জানা গেছে, আলহাজ্ব আব্দুল গফুর ব্যতীত অন্য কাউকে তারা ভোট দেবেন না। শ্রমিকদের সাফ কথা—যিনি বিপদে-আপদে খোঁজ রাখেন এবং শ্রমিকদের অধিকার রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করেন, ব্যালট বিপ্লবের মাধ্যমে তাকেই তারা পুনরায় ধামসোনার অভিভাবক হিসেবে দেখতে চান।



ফেসবুকে আমরা