September 21, 2026, 6:54 pm
শিরোনাম:
নিউইয়র্কে বিএনপির চেয়ারম্যান,তারেক রহমানের আগমন ঘিরে নেতাকর্মীদের উল্লাস। ঐতিহ্যবাহী মেমনগর বি.ডি. মাধ্যমিক বিদ্যালয়: শতবর্ষ পেরিয়ে দর্শনার শিক্ষার আলোকবর্তিকা গোপালগঞ্জের পুলিশ সুপার মো: হাবীবুল্লাহ পেলেন সম্মানজনক ‘বিপিএম-সেবা’ পদক নিখোঁজের ৪৮ ঘণ্টা পর ঝোপ থেকে ৭ বছরের ছাত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার ঠাকুরগাঁওয়ের হরিপুরে ৫২ জন গ্রাম পুলিশ কে নতুন পোশাক ও প্রয়োজনীয় সরঞ্জাম প্রদান  লিটন মহাজন লিটুর আরোগ্য কামনায় বিশেষ প্রার্থনা  পানছড়িতে বিএনপির সাংগঠনিক সভা,তৃণমূলকে শক্তিশালী ও ঐক্যবদ্ধ করার আহ্বান উলিপুরে তিস্তা নদীর তীব্র ভাঙন,নদী’গর্ভে স্থাপনা-ফসলী জমি, বাস্তু হারা হয়েছে দু’শতাধীক পরিবার রাষ্ট্রপতির পুলিশ পদক পাচ্ছেন ঝিনাইদহ ডিবির মিঠু রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে মানসিক স্বাস্থ্য, কাউন্সেলিং ও মনস্তাত্ত্বিক প্রাথমিক সহায়তা প্রশিক্ষণ

Reporter Name

মোঃ জাকারিয়া হোসেন এমএসসি

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

 

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও কর্মকর্তাদের মানসিক স্বাস্থ্য, কাউন্সেলিং ও মনস্তাত্ত্বিক প্রাথমিক সহায়তা বিষয়ে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

 

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের আয়োজনে শনিবার, ১২ সেপ্টেম্বর -২৬, সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন-৩-এর অডিটোরিয়ামে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মসূচিতে মানসিক স্বাস্থ্য সুরক্ষা, দৈনন্দিন জীবনে সুস্থ মানসিকতা বজায় রাখার উপায়, স্ট্রেস ব্যবস্থাপনা, মানবিক কল্যাণ এবং মানসিক স্বাস্থ্যসেবায় মনস্তাত্ত্বিক কাউন্সেলিংয়ের গুরুত্বসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও প্রশিক্ষণ প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক তাহ্‌মিনা আখতার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ে র উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুস সোবাহান এবং ট্রেজারার অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর হোসেন।

 

প্রধান অতিথির বক্তব্যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক তাহ্‌মিনা আখতার প্রশিক্ষণ কর্মসূচির বিভিন্ন সেশনের বক্তাবৃন্দকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে এসে প্রশিক্ষণ প্রদানের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

তিনি বলেন, আজকে যে বিষয়ের ওপর প্রশিক্ষণ হচ্ছে, তা একদিনের প্রশিক্ষণের বিষয় নয়। তবে এই প্রশিক্ষণ অংশগ্রহণকারীদের ব্যক্তি, পারিবারিক, সামাজিক ও কর্মক্ষেত্রের জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে। তিনি আরও বলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে মানসিক স্বাস্থ্য বিষয়ে এ ধরনের প্রশিক্ষণ ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে আয়োজনের পরিকল্পনা রয়েছে। তিনি শিক্ষক, কর্মকর্তা ও প্রশিক্ষণার্থীদের এ বিষয়ে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধির পাশাপাশি নিজেদের কর্মক্ষেত্র ও ব্যক্তিজীবনে প্রশিক্ষণলব্ধ জ্ঞান প্রয়োগের ওপর গুরুত্বা রোপ করেন।

 

দিনব্যাপী এ প্রশিক্ষণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান ও সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞ শিক্ষক বৃন্দ প্রশিক্ষক ও মূল বক্তা হিসেবে অংশগ্রহণ করেন। বিভিন্ন সেশনে মূল বক্তা হিসেবে বক্তব্য দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কাজী সাইফুদ্দিন, অধ্যাপক ড. অশোক কুমার সাহা, অধ্যাপক ড. নূর মুহাম্মদ এবং অধ্যাপক ড. আকরাম উজ্জামান। প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী বক্তব্যে বিশ্ববিদ্যালয়ে র উপাচার্য অধ্যাপক তাহ্‌মিনা আখতার প্রশিক্ষণে অংশগ্রহণ কারী শিক্ষক ও কর্মকর্তাদের পাশাপাশি প্রশিক্ষণ আয়োজনে র সঙ্গে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।



ফেসবুকে আমরা