September 21, 2026, 10:09 pm
শিরোনাম:
নিউইয়র্কে বিএনপির চেয়ারম্যান,তারেক রহমানের আগমন ঘিরে নেতাকর্মীদের উল্লাস। ঐতিহ্যবাহী মেমনগর বি.ডি. মাধ্যমিক বিদ্যালয়: শতবর্ষ পেরিয়ে দর্শনার শিক্ষার আলোকবর্তিকা গোপালগঞ্জের পুলিশ সুপার মো: হাবীবুল্লাহ পেলেন সম্মানজনক ‘বিপিএম-সেবা’ পদক নিখোঁজের ৪৮ ঘণ্টা পর ঝোপ থেকে ৭ বছরের ছাত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার ঠাকুরগাঁওয়ের হরিপুরে ৫২ জন গ্রাম পুলিশ কে নতুন পোশাক ও প্রয়োজনীয় সরঞ্জাম প্রদান  লিটন মহাজন লিটুর আরোগ্য কামনায় বিশেষ প্রার্থনা  পানছড়িতে বিএনপির সাংগঠনিক সভা,তৃণমূলকে শক্তিশালী ও ঐক্যবদ্ধ করার আহ্বান উলিপুরে তিস্তা নদীর তীব্র ভাঙন,নদী’গর্ভে স্থাপনা-ফসলী জমি, বাস্তু হারা হয়েছে দু’শতাধীক পরিবার রাষ্ট্রপতির পুলিশ পদক পাচ্ছেন ঝিনাইদহ ডিবির মিঠু রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

পেশাদারিত্ব ও নৈতিকতা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান: শৈলকুপা সার্কেল অফিস পরিদর্শনে ঝিনাইদহের পুলিশ সুপার।

Reporter Name

সুবর্ণবিশ্বাস,ঝিনাইদহ জেলা প্রতিনিধি:

 

পেশাদারিত্ব, নৈতিকতা এবং মূল্যবোধ সমুন্নত রেখে অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালনের জন্য সকল অফিসার ও ফোর্সের প্রতি আহ্বান জানিয়েছেন ঝিনাইদহ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মিয়া মোহাম্মদ আশিস বিন্ হাছান, পিপিএম-সেবা।

আজ ১২ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. শনিবার সকাল ১১:৩০ ঘটিকায় ঝিনাইদহ জেলার শৈলকুপা সার্কেল অফিসের বার্ষিক পরিদর্শনকালে তিনি এই দিকনির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনের সূচনালগ্নে শৈলকুপা সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব মোঃ আখতারুজ্জামান সম্মানিত পুলিশ সুপার মহোদয়কে ফুল দিয়ে উষ্ণ শুভেচ্ছা ও অভ্যর্থনা জানান।

পরবর্তীতে পুলিশ সুপার সার্কেল অফিসে কর্মরত সকল অফিসার ও ফোর্সদের সাথে মতবিনিময় ও ব্রিফিং প্রদান করেন। ব্রিফিংকালে তিনি বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক নির্দেশিত করণীয় ও বর্জনীয় বিষয়গুলো উপস্থিত সবার সামনে বিস্তারিত তুলে ধরেন এবং আইন-শৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখার নির্দেশ দেন।

ব্রিফিং শেষে সম্মানিত পুলিশ সুপার শৈলকুপা সার্কেল অফিসের গুরুত্বপূর্ণ বিভিন্ন রেজিস্টারপত্র পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করেন এবং কর্মরত অফিসার-ফোর্সদের দৈনন্দিন দাপ্তরিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি সরকারি সকল সম্পদের সঠিক ও যথোপযুক্ত ব্যবহার এবং সংরক্ষণে প্রয়োজনীয় ও কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য কঠোর নির্দেশনা প্রদান করেন।

উক্ত বার্ষিক পরিদর্শন কর্মসূচিতে শৈলকুপা সার্কেল অফিসের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্স সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।



ফেসবুকে আমরা