September 25, 2026, 9:13 pm
শিরোনাম:
নওগাঁর মান্দা নিষিদ্ধ আওয়ামীলীগের তথ্য-অর্থদাতা,ছেলে কিশোর গ্যাং সদস্য অভিযোগে গ্রেপ্তার বেলাবোতে ছায়ান গ্রামে প্রবাসী ও যুব মানবিক ফাউন্ডেশনের শুভ উদ্বোধন শাহজাহান খোকনের রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন দিনাজপুর সীমান্তে পুশইনের চেষ্টা ব্যর্থ করে দিল বিজিবি, আটক ৩ জন ফেরত চুয়াডাঙ্গায় বিস্ফোরক আইনের মামলার যুবলীগ নেতা মনোয়ার মোল্লা গ্রেফতার পাটগ্রামে ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ একজন গ্রেফতার, ভ্রাম্যমাণ পরিচালনায় ছয় মাসের জেল  নড়াইলে বেশ কিছু এলাকায় গতকয়েক দিন ধরে অশান্ত সহিংসতা ও অগ্নিকাণ্ডে আতঙ্ক এলাকাবাসী।  চুয়াডাঙ্গায় ডেঙ্গুর মধ্যে আবারও বাড়ছে হাম, হাসপাতালের শিশু ওয়ার্ডে শয্যা সংকট বিলাইছড়িতে কুতুব দিয়া সদ্ধর্মোদয় বৌদ্ধ বিহারে মধুপূর্ণিমা উপলক্ষে সংঘদান অনুষ্ঠিত বাংলাদেশ দ্বিতীয় শ্রেণী বয়লার পরিচারক মিলনমেলা-২০২৬ সফলভাবে অনুষ্ঠিত
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

নয়াপাড়া ক্যাম্পে চোরচক্রের সদস্য আটক, উদ্ধার সোলার সামগ্রী

Reporter Name

সাদ্দাম হোসেন সাজ্জাদ :

 

কক্সবাজারের টেকনাফে ক্যাম্প এলাকায় বজ্রপাত নিরোধক খুঁটি, সোলার প্যানেল ও সোলার লাইট চুরির সময় এক যুবককে হাতেনাতে আটক করেছে ১৬ এপিবিএন পুলিশ। এ সময় তার কাছ থেকে চুরির কাজে ব্যবহৃত সরঞ্জাম ও বিভিন্ন চোরাই মালামাল উদ্ধার করা হয়েছে।শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ১০টা ৪৫ মিনিটের দিকে টেকনাফের নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্প (এক্সটেনশন) এর জি/৭ ব্লকে এ অভিযান চালানো হয়।আটক যুবকের নাম হাসান শরীফ ওরফে সৈয়দুল আমিন (২১)তিনি ক্যাম্প-২৬ (শালবাগান) জি/১ ব্লকের বাসিন্দা।১৬ এপিবিএন সূত্রে জানা যায়, নয়াপাড়া এপিবিএন ক্যাম্পের এসআই (নিঃ) নাঈম উদ্দিন সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে দিবাকালীন মোবাইল ডিউটি করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের একটি এলাকায় সংঘবদ্ধ চোরচক্র বজ্রপাত নিরোধক দণ্ড ও সোলার লাইট চুরির জন্য অবস্থান করছে।বিষয়টি ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. রবিউল ইসলামকে অবহিত করে তার নির্দেশনায় পুলিশ সদস্যরা ঘটনাস্থলে অভিযান চালায়।অভিযানের সময় চোরচক্রের সদস্যরা হ্যাক্সো ব্লেড দিয়ে বজ্রপাত নিরোধক দণ্ড কাটার চেষ্টা করছিল। এ সময় হাসান শরীফকে চোরাই মালামালসহ হাতেনাতে আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সহযোগীরা পালিয়ে যায়।

পরে আটক হাসান শরীফের দেওয়া তথ্যের ভিত্তিতে পলাতক সহযোগী খোরশেদের বাড়িতে অভিযান চালানো হয়। তবে খোরশেদকে পাওয়া যায়নি। তার বসতঘরের পূর্ব পাশের একটি কক্ষ থেকে বিভিন্ন ক্যাম্প থেকে চুরি করা সোলার প্যানেল, সোলার লাইটসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে জব্দ করা হয়।

পুলিশ জানায়, অভিযানে একটি ফ্রেমসহ তিনটি হ্যাক্সো ব্লেড, একটি প্লায়ার্স, বজ্রপাত নিরোধক খুঁটির কাটা অংশ, ৩৮ ইঞ্চি লম্বা একটি লোহার শাবল, একটি পাটের ব্যাগ, চারটি অ্যালুমিনিয়াম ফ্রেম, দুটি সোলার লাইট, একটি ১০০ ওয়াটের সোলার প্যানেল এবং একটি লোহার সোলার প্যানেল ফ্রেম জব্দ করা হয়েছে। জব্দ করা দুটি সোলার লাইটের আনুমানিক মূল্য ৪০ হাজার টাকা এবং সোলার প্যানেলের মূল্য প্রায় ১০ হাজার টাকা বলে জানা গেছে।এ ঘটনায় নয়াপাড়া এপিবিএন ক্যাম্পের সাধারণ ডায়েরিতে নোট করা হয়েছে। আটক হাসান শরীফ ও পলাতক সহযোগীদের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় মামলার এজাহার দাখিল করা হয়েছে। পরে আটক আসামিকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।



ফেসবুকে আমরা