আব্দুস সামাদ, রংপুর বিভাগীয় প্রতিনিধি
লালমনিরহাটের পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে
ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ তহিদুল ইসলাম (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করেছেন পাটগ্রাম থানা পুলিশ।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে পাটগ্রাম থানা পুলিশের অভিযানে তাকে আটক করা হয়। আটককৃত তহিদুল ইসলাম পাটগ্রাম উপজেলার রসুলগঞ্জ কোটতলী এলাকার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি ওই এলাকার মোঃ সামছুল হকের ছেলে এবং মাতা মোছাঃ তমিজা বেগম ,পুলিশ সূত্রে জানা যায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে অভিযান চালিয়ে তহিদুল ইসলামকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন উপজেলা নিবার্হী অফিসার অতিরিক্ত ,দীপজন মিত্র। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ