September 25, 2026, 9:38 pm
শিরোনাম:
নবীনগরে দুই পক্ষের সংঘর্ষে আহত যুবকের মৃত্যু চকরিয়া পূজা উদযাপন ফ্রন্টের নতুন কমিটি, সভাপতি রনধীর দাশ, সম্পাদক সুনীল পায়ে হেঁটে হজে যাওয়ার স্বপ্ন পূরণ হলো না সিংড়ার দুলাল হোসেনের হালিশহরে শাণে গাওসে পাক (র:) ও জামে আউলিয়াকেরামের পথ পুনরুদ্ধার ও সালাতুসালাম সম্মেলন। ৭১ টিভি’র সাংবাদিক পাপুল সরকারকে লাঞ্চিত করার ঘটনায় গাইবান্ধা সাংবাদিক সমাজের নিন্দা ও প্রতিবাদ। ঢাকা প্রেসক্লাবের নাম ব্যবহার করে অনিয়মের অভিযোগ, কাজী ফরিদের বিরুদ্ধে তদন্তের দাবি রাউজানে বিদ্যার্থী বৃত্তি পরীক্ষা ২০২৬ অনুষ্ঠিত নওগাঁর মান্দা নিষিদ্ধ আওয়ামীলীগের তথ্য-অর্থদাতা,ছেলে কিশোর গ্যাং সদস্য অভিযোগে গ্রেপ্তার বেলাবোতে ছায়ান গ্রামে প্রবাসী ও যুব মানবিক ফাউন্ডেশনের শুভ উদ্বোধন শাহজাহান খোকনের রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

বিলাইছড়িতে কুতুব দিয়া সদ্ধর্মোদয় বৌদ্ধ বিহারে মধুপূর্ণিমা উপলক্ষে সংঘদান অনুষ্ঠিত

Reporter Name

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,বিলাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি:

 

৬ষ্ঠ সংগীতিকারক প্রয়াত রাজগুরু অগ্রবংশের জন্মস্থান কুতুব দিয়া সদ্ধর্মোদয় বৌদ্ধ বিহারে শুভ মধুপূর্ণিমা উদযাপন উপলক্ষে সংঘদান ও ধর্মীয় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির আয়োজনে দিনব্যাপী এ অনুষ্ঠানে মধুদান ও সংঘদানের পাশাপাশি বুদ্ধপূজা, পিণ্ডদান, পঞ্চশীল গ্রহণ, ধর্মীয় দেশনা ও প্রদীপ প্রজ্বালনসহ নানা ধর্মীয় ও দানমূলক আয়োজন করা হয়।

অনুষ্ঠানে একক ধর্মদেশক হিসেবে উপস্থিত ছিলেন কিলাছড়ি বৌদ্ধ বিহারের বিহার অধ্যক্ষ বুদ্ধজ্যোতি ভিক্ষু। এছাড়া উপস্থিত ছিলেন অধ্যক্ষ ধর্মকীর্তি ভিক্ষু, অধ্যক্ষ শান্তজ্যোতি ভিক্ষু, অধ্যক্ষ চন্দ্রকীর্তি ভিক্ষু, উপাধ্যক্ষ ধর্মসেন ভিক্ষু এবং অষ্টশীলধারী উপাসক-উপাসিকারা।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সুমন্ত তঞ্চঙ্গ্যা, উপদেষ্টা রঞ্জন তঞ্চঙ্গ্যা ও মনিষা দেওয়ান, অর্থ সম্পাদক দীপংকর তঞ্চঙ্গ্যা, সুবাস তঞ্চঙ্গ্যা, নন্দ বাবু তঞ্চঙ্গ্যা, সাবেক সাধারণ সম্পাদক ও অর্থ সম্পাদক অনুপম তঞ্চঙ্গ্যা এবং নতুন মনি তঞ্চঙ্গ্যা।

এছাড়া যুব সমাজের দিবাকর তঞ্চঙ্গ্যা, রনজিত তঞ্চঙ্গ্যা, সুপা তঞ্চঙ্গ্যাসহ বৌদ্ধ নর-নারীরা ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

আয়োজকরা জানান, শুভ মধুপূর্ণিমা উপলক্ষে শুক্রবার, শনিবার ও রবিবার—এই তিন দিন বৌদ্ধ ধর্মাবলম্বীদের বিভিন্ন বিহারে ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।



ফেসবুকে আমরা