September 25, 2026, 9:38 pm
শিরোনাম:
নবীনগরে দুই পক্ষের সংঘর্ষে আহত যুবকের মৃত্যু চকরিয়া পূজা উদযাপন ফ্রন্টের নতুন কমিটি, সভাপতি রনধীর দাশ, সম্পাদক সুনীল পায়ে হেঁটে হজে যাওয়ার স্বপ্ন পূরণ হলো না সিংড়ার দুলাল হোসেনের হালিশহরে শাণে গাওসে পাক (র:) ও জামে আউলিয়াকেরামের পথ পুনরুদ্ধার ও সালাতুসালাম সম্মেলন। ৭১ টিভি’র সাংবাদিক পাপুল সরকারকে লাঞ্চিত করার ঘটনায় গাইবান্ধা সাংবাদিক সমাজের নিন্দা ও প্রতিবাদ। ঢাকা প্রেসক্লাবের নাম ব্যবহার করে অনিয়মের অভিযোগ, কাজী ফরিদের বিরুদ্ধে তদন্তের দাবি রাউজানে বিদ্যার্থী বৃত্তি পরীক্ষা ২০২৬ অনুষ্ঠিত নওগাঁর মান্দা নিষিদ্ধ আওয়ামীলীগের তথ্য-অর্থদাতা,ছেলে কিশোর গ্যাং সদস্য অভিযোগে গ্রেপ্তার বেলাবোতে ছায়ান গ্রামে প্রবাসী ও যুব মানবিক ফাউন্ডেশনের শুভ উদ্বোধন শাহজাহান খোকনের রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

নড়াইলে বেশ কিছু এলাকায় গতকয়েক দিন ধরে অশান্ত সহিংসতা ও অগ্নিকাণ্ডে আতঙ্ক এলাকাবাসী। 

Reporter Name

মোঃরাসেল শেখ,নড়াইল জেলা প্রতিনিধি:

 

পুলিশের ওপর হামলা, আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগ; সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজনের মৃত্যু, আগুনে পুড়েছে ১২ টি বাড়ি ঘর,

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী এলাকায় একের পর এক সংঘর্ষ, পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগ এবং অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে এলাকাবাসীর মধ্যে। গত কয়েক দিনে পৃথক এসব ঘটনায় একজন নিহত, কয়েকজন গুলিবিদ্ধসহ অন্তত আটজন আহত হয়েছেন। একই সময়ে আগুনে পুড়ে গেছে ১২ টি বাড়ি। এসব ঘটনায় স্থানীয়দের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

সর্বশেষ শুক্রবার (২৫সেপ্টেম্বর) সকালে ১১ টা নড়াগাতী থানাধীন কলাবাড়িয়া ইউনিয়নের চরকান্দিপাড়া এলাকায় অগ্নিকাণ্ডে গত তিন দিনে ধরে প্রায় ১২টি বাড়ি ঘর পুড়ি দেয় । সকাল আনুমানিক ১১টার দিকে আগুনের সূত্রপাত হলে তা দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন। স্থানীয়দের হিসাবে এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

অগ্নিকাণ্ডে অসিকার মাস্টার, অহিদুল মাস্টার, তোয়েব শেখ, জাহিদুল শেখ ও এস্টেস্কার শেখসহ ছেকন শেখ শরিফুল শেখ সহ মোট ১২টি বাড়ি ও হাঁস মুগী কবুতর রক্ষা পাইনি আগুন থেকে ঘটনা স্থলে পাওয়া যায়নি কোন ভিকটিমকে তবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৫০ লক্ষ ছাড়িয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। বসতঘর ও ঘরের বিভিন্ন মালামাল পুড়ে যাওয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনের সূত্রপাত বৈদ্যুতিক শর্টসার্কিট নাকি অন্য কোনো কারণে—তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এর আগে বুধবার (২৩ সেপ্টেম্বর) একই চরকান্দিপাড়া এলাকায় দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হাসান শেখ ৪০(বৃহস্পতিবার) ভোরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি চরকান্দিপাড়া গ্রামের তারা মিয়া শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল ৯টার দিকে কলাবাড়িয়া ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. সোহেল ও আবেদ গ্রুপের মধ্যে দীর্ঘদিনের বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পাঁচজন গুলিবিদ্ধসহ অন্তত আটজন আহত হন। গুলিবিদ্ধদের মধ্যে ইস্ররাফিল শিকদার, রাসেল শেখ, মতিউর রহমান,মল্লিক মুক্তি শেখ ও হাসান শেখ রয়েছেন। আহতদের প্রথমে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে গুলিবিদ্ধদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

এদিকে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় নড়াগাতী থানার পুটিমারী বাজার এলাকায় পুলিশের ওপর হামলা চালিয়ে অস্ত্র ও মাদকসহ ১০ মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি এসকেন শেখকে (৩৫) ছিনিয়ে নেওয়ার অভিযোগ ওঠে। এ ঘটনায় পুলিশের একটি হ্যান্ডকাফ ভেঙে ফেলা হয়। পরে ঘটনাস্থল থেকে ভাঙা হ্যান্ডকাফ উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, এসআই মুরাদ হোসেন ও এসআই হাসান পুটিমারী এলাকা থেকে এসকেন শেখকে গ্রেপ্তার করেন। থানায় নেওয়ার পথে তার বাবা বাবলু শেখ, ভাই নয়ন শেখ ও সজল শেখসহ কয়েকজন পুলিশের ওপর হামলা চালিয়ে হ্যান্ডকাফসহ তাকে ছিনিয়ে নেয় বলে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় এসআই মুরাদ হোসেন আহত হন। তাকে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

নড়াগাতী থানার ওসি মো. হোসেন আলী জানান, পুলিশের ওপর হামলা ও আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় ২৩ জনকে আসামি করে মামলা হয়েছে। এসকেন শেখের বিরুদ্ধে একটি অস্ত্র ও নয়টি মাদক মামলা রয়েছে। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

চরকান্দিপাড়ার সংঘর্ষ প্রসঙ্গে ওসি মো. হোসেন আলী বলেন, আধিপত্য বিস্তার ও পূর্ববিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় হাসান শেখের মৃত্যুর বিষয়টিও তিনি নিশ্চিত করেছেন। ঘটনায় জড়িতদের বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পরপর এসব ঘটনায় নড়াগাতী এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। তবে পৃথক ঘটনাগুলোর কারণ, দায়ী ব্যক্তিদের ভূমিকা এবং অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়ার কথা জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।



ফেসবুকে আমরা