নওগাঁ প্রতিনিধি: মোঃ রিমন আহমেমদ
নওগাঁ জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ব্যবসায়ী, সমাজসেবক, সাংবাদিক, আইনজীবী, চিকিৎসক, শ্রমিক নেতা ও উদ্যোক্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের সমন্বয়ে এ কমিটি গঠন করা হয়।
কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীল করা, পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতা বৃদ্ধি এবং অপরাধ প্রতিরোধে জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করাই এ কমিটি গঠনের মূল লক্ষ্য।
কমিটির প্রধান পৃষ্ঠপোষক হিসেবে রয়েছেন নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। প্রধান সমন্বয়কারী হিসেবে রয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জয়ব্রত পাল। সমন্বয়কারী হিসেবে রয়েছেন নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান।
নবগঠিত কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যবসায়ী ও সমাজসেবক বায়োজিত হোসেন পলাশ এবং সদস্য সচিব হিসেবে রয়েছেন ব্যবসায়ী ও সমাজসেবক খায়রুল আলম গোল্ডেন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন—অ্যাডভোকেট সাব্বির আহমেদ, আবুল কালাম আজাদ, গোলাম রাব্বানী, আব্দুল মজিদ, মো. দেলোয়ার হোসেন, ডা. এবারত আলী, মাহমুদুন নবী বেলাল, তারেক রহমান, আমজাদ হোসেন, আবু জাহেদ মাসুদ, শবনম মোস্তারী কলি, লাকী আক্তার ও শ্যামলী বেগম।
সংশ্লিষ্টরা আশা করছেন, নবগঠিত এ আহ্বায়ক কমিটির মাধ্যমে নওগাঁ জেলার পুলিশ ও জনগণের মধ্যে আরও কার্যকর সমন্বয় তৈরি হবে। পাশাপাশি অপরাধ প্রতিরোধ, জননিরাপত্তা নিশ্চিতকরণ ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে কমিউনিটি পুলিশিং কার্যক্রম আরও জোরদার হবে।