October 7, 2026, 12:59 pm
শিরোনাম:
দামুড়হুদা উপজেলায় আইনশৃঙ্খলা ও শারদীয় দুর্গাপূজা উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত আজ প্লাবনের প্রথম মৃত্যু সতীশ বাবু লাইন পূজা উদযাপন পরিষদের ৮ দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন আয়ের টান, ব্যয়ের চড়া সুর: না বলা যন্ত্রণায় পিষে যাচ্ছে নিম্ন-মধ্যবিত্ত ঝিনাইদহে সরকারের নির্বাচনি ইশতেহার ও উন্নয়ন বার্তা নিয়ে জেলা তথ্য অফিসের বর্ণাঢ্য উদ্বুদ্ধকরণ সংগীতানুষ্ঠান দক্ষিণ গফরগাঁওয়ে আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের সভাপতি দীন মোহাম্মদ, সাধারন সম্পাদক আদিলুর রহমান (আদিল)  সংস্কৃতি প্রতিমন্ত্রীর সঙ্গে লায়ন্স ক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ জাফলংয়ে স্ত্রীকে ৪ লাখ টাকায় ভারতে পাচারের চেষ্টা: স্বামীসহ গ্রেপ্তার ৪ বেলাবোতে সাম্প্রদায়িক উসকানি প্রতিরোধ ও মানবাধিকার নিশ্চিতের দাবিতে মানববন্ধন নওগাঁর শাপাহার সোনাডাঙ্গা বিএসএফ ও জয়পুরহাট সীমান্তে সাত জনকে পুশইনের চেষ্টা
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

নওগাঁর মহাদেবপুরে অ্যাম্বুলেন্সের ধাক্কায় ভ্যান চালক হীনেন বর্মন নিহত

Reporter Name

 

উজ্জ্বল কুমার সরকার নওগাঁঃ

নওগাঁর মহাদেবপুরে অজ্ঞাতনামা অ্যাম্বুলেন্সের ধাক্কায় নীরেন চন্দ্র বর্মন ওরফে হীরেন (৪৫) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় পরেশ চন্দ্র বর্মন (৫৮) নামের ভ্যানের এক যাত্রী গুরুতর আহত হয়েছেন।

সোমবার সকাল সাড়ে ৬ টার দিকে উপজেলার এনায়েতপুর গ্রামের মদিনা পেট্রোল পাম্পের প্রায় ১০০ গজ উত্তরে নওগাঁ-নজিপুর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নীরেন চন্দ্র বর্মন মহাদেবপুর উপজেলার মগরইল গ্রামের মৃত ধীরেন চন্দ্র বর্মনের ছেলে। আহত যাত্রী পরেশ চন্দ্র বর্মন একই গ্রামের মৃত অধীর চন্দ্র বর্মনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে হীরেন চন্দ্র বর্মন ভ্যানে যাত্রী পরেশ চন্দ্র বর্মনকে নিয়ে যাচ্ছিলেন। এ সময় নজিপুরের দিক থেকে আসা একটি অজ্ঞাতনামা অ্যাম্বুলেন্স পেছন থেকে ভ্যানটিকে ধাক্কা দেয়।

এতে ভ্যানচালক ও যাত্রী সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক নীরেন চন্দ্র বর্মনকে মৃত ঘোষণা করেন।

গুরুতর আহত পরেশ চন্দ্র বর্মনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক বলেন, এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রকৃয়াধীন রয়েছে।



ফেসবুকে আমরা