শাহিনুর আক্তার
বেলাবো (নরসিংদী) প্রতিনিধি :
“সাম্প্রদায়িক উসকানি প্রতিরোধ কর, সকল নাগরিকের মানবাধিকার নিশ্চিত কর”—এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ মহিলা পরিষদ, বেলাব সাংগঠনিক জেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেল ৪টায় বেলাব উপজেলার বারৈচা বাসস্ট্যান্ড, ঢাকা-সিলেট মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদ বেলাব সাংগঠনিক জেলা শাখার সভাপতি রাবেয়া খাতুন শান্তি। এ সময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি নাজমুন্নার আমেনা, সাধারণ সম্পাদক নাজরীন হক হেনা, সহ-সাধারণ সম্পাদক আসপিয়া আক্তার হেনা, অর্থ সম্পাদক পারভীন বেগম, লিগ্যাল এইড সম্পাদক রোকসানা আক্তার, আন্দোলন সম্পাদক মিনতী রানী সূত্রধর এবং প্রচার, প্রকাশনা ও গণমাধ্যম সম্পাদক শাহিনুর আক্তার।
মানববন্ধনে বক্তারা বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের সবার দায়িত্ব। কোনো ধরনের সাম্প্রদায়িক উসকানি, বৈষম্য ও সহিংসতা যাতে সমাজে বিভেদ সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তারা আরও বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রত্যেক নাগরিকের নিরাপত্তা, মর্যাদা ও মানবাধিকার নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে জনসচেতনতা বৃদ্ধি এবং উসকানিদাতাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তারা।