October 8, 2026, 10:14 am
শিরোনাম:
আলমডাঙ্গায় কফি শপে অনলাইন জুয়ার আসর: ৩ যুবক গ্রেপ্তার, এটিএম ও সিম কার্ড জব্দ শিল্পীর তুলির আঁচড়ে ফুটে উঠছে নাসিরনগরের ১৪২ পূজামন্ডপে দেবীর রূপ, উৎসবের অপেক্ষা চাপরতলা ইউপি চেয়ারম্যান প্রার্থী উপজেলা যুবদলের সভাপতি মোঃ জামাল আহমেদ ঠাকুরগাঁওয়ে ২৪ কেজি ৪৫০ গ্রাম কষ্টিপাথরের মূর্তি উদ্ধার ‎ চুয়াডাঙ্গার হকপাড়ার সেলিনাকে কুপিয়ে ক্ষতবিক্ষত  দখলের রাজনীতি ও সন্ত্রাসের জাঁতাকলে পিষ্ট সাধারণ মানুষ: আর কতদিন এই নীরবতা? ঝিনাইদহ সরকারি কেসি কলেজে শিবিরের নবীনবরণ বন্ধ করলো প্রশাসন: ক্যাম্পাসে চরম উত্তেজনা ও থমথমে পরিস্থিতি ​ ঝিনাইদহে যৌথ অভিযানে আওয়ামী লীগ নেতাসহ নিষিদ্ধ সংগঠনের যুব সম্পাদক গ্রেপ্তার নওগাঁর হাপানিয়ায় বাংলা চালকলে বয়লার বিস্ফোরণে এক শ্রমিকের মৃত্যু, ও ৫ শ্রমিক আহত সিলেট জেলা যুবদলের নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বিয়ানীবাজারে আনন্দ মিছিল ও পথসভা
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

ঝিনাইদহে যৌথ অভিযানে আওয়ামী লীগ নেতাসহ নিষিদ্ধ সংগঠনের যুব সম্পাদক গ্রেপ্তার

Reporter Name

 

মো:সাজ্জাদ হোসাইন,
ঝিনাইদহ সদর উপজেলা প্রতিনিধি :

 

ঝিনাইদহের কালীগঞ্জে পুলিশের এক বিশেষ অভিযানে সন্ত্রাস বিরোধী আইনের মামলার এজাহারনামীয় দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (০৭ অক্টোবর, ২০২৬) রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি চৌকস দল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।
​গ্রেপ্তারকৃতরা হলেন— উপজেলার ৩নং কোলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ খোরশেদ আলম (৫০), পিতা-মৃত ফজল হক মিয়া এবং একই ইউনিয়নের কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী যুবলীগের যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ রবিউল ইসলাম সবুজ (৫১), পিতা-মৃত জহর আলী মণ্ডল। তারা উভয়েই উপজেলার দামোদরপুর গ্রামের বাসিন্দা।
​পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে গত ২৮ আগস্ট, ২০২৬ তারিখে কালীগঞ্জ থানায় সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯ (সংশোধনী/২০২৬)-এর ৮, ৯, ১০, ১১, ১২ ও ১৩ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছিল (মামলা নং-১৯)। দীর্ঘদিন ধরে তারা আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাদের অবস্থান নিশ্চিত করে কালীগঞ্জ থানা পুলিশের বিশেষ টিম অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয়।
​গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে কালীগঞ্জ থানা পুলিশ জানায়, আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় পুলিশ।



ফেসবুকে আমরা