October 8, 2026, 10:41 am
শিরোনাম:
আলমডাঙ্গায় কফি শপে অনলাইন জুয়ার আসর: ৩ যুবক গ্রেপ্তার, এটিএম ও সিম কার্ড জব্দ শিল্পীর তুলির আঁচড়ে ফুটে উঠছে নাসিরনগরের ১৪২ পূজামন্ডপে দেবীর রূপ, উৎসবের অপেক্ষা চাপরতলা ইউপি চেয়ারম্যান প্রার্থী উপজেলা যুবদলের সভাপতি মোঃ জামাল আহমেদ ঠাকুরগাঁওয়ে ২৪ কেজি ৪৫০ গ্রাম কষ্টিপাথরের মূর্তি উদ্ধার ‎ চুয়াডাঙ্গার হকপাড়ার সেলিনাকে কুপিয়ে ক্ষতবিক্ষত  দখলের রাজনীতি ও সন্ত্রাসের জাঁতাকলে পিষ্ট সাধারণ মানুষ: আর কতদিন এই নীরবতা? ঝিনাইদহ সরকারি কেসি কলেজে শিবিরের নবীনবরণ বন্ধ করলো প্রশাসন: ক্যাম্পাসে চরম উত্তেজনা ও থমথমে পরিস্থিতি ​ ঝিনাইদহে যৌথ অভিযানে আওয়ামী লীগ নেতাসহ নিষিদ্ধ সংগঠনের যুব সম্পাদক গ্রেপ্তার নওগাঁর হাপানিয়ায় বাংলা চালকলে বয়লার বিস্ফোরণে এক শ্রমিকের মৃত্যু, ও ৫ শ্রমিক আহত সিলেট জেলা যুবদলের নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বিয়ানীবাজারে আনন্দ মিছিল ও পথসভা
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

আলমডাঙ্গায় কফি শপে অনলাইন জুয়ার আসর: ৩ যুবক গ্রেপ্তার, এটিএম ও সিম কার্ড জব্দ

Reporter Name

 

মোঃ নাঈম উদ্দীন

জীবননগর উপজেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা।

​

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর ইউনিয়নের মোনাকষা বাজারে একটি কফি শপে অভিযান চালিয়ে জুয়া খেলার অপরাধে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে জুয়ায় ব্যবহৃত ৩টি স্মার্টফোন, ৬টি সিম কার্ড এবং ৪টি এটিএম কার্ড জব্দ করা হয়।

 

​বুধবার (৮ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে পাইকপাড়া পুলিশ ক্যাম্পের একটি দল এই অভিযান পরিচালনা করে। ​পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পাইকপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই ওয়াহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল মোনাকষা বাজারের জনৈক বিপুল উদ্দিনের কফি শপে আকস্মিক হানা দেয়। এ সময় কফি শপের আড়ালে প্রযুক্তি ব্যবহার করে গোপনে জুয়া পরিচালনার আসর থেকে হাতেনাতে তিনজনকে আটক করা হয়।

 

​গ্রেপ্তারকৃত আসামিরা হলেন:

​শেখ হাবিবুল্লাহ হামিম (২১): পিতা- মৃত শেখ তৌহিদ আলম, সাং- পারকুলা বাজারপাড়া।

​নাঈম ইসলাম (২২): পিতা- আকতার মালিথা, সাং- পাইকপাড়া ঘোষপাড়া।

 

​সিহাবুজ্জামান (২৩): পিতা- শামিমুজ্জামান, সাং- পারকুলা দাসপাড়া।

​অভিযান শেষে পুলিশ যথাযথ নিয়মে জব্দ তালিকা প্রস্তুত করে আসামিদের কাছ থেকে ৩টি আধুনিক স্মার্টফোন, ৬টি সংযোগ সিম এবং আর্থিক লেনদেনের কাজে ব্যবহৃত ৪টি এটিএম কার্ড আলামত হিসেবে নিজেদের হেফাজতে নেয়।

 

​এ ঘটনায় আলমডাঙ্গা থানায় জুয়া প্রতিরোধ আইন, ২০২৫-এর ১৬/১৭/১৯ ধারায় একটি নিয়মিত মামলা (মামলা নম্বর-০৮) রুজু করা হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে গ্রেপ্তারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছে থানা পুলিশ।

 

​স্থানীয় সচেতন মহল মনে করছে, স্কুল-কলেজপড়ুয়া ও তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে এ ধরনের অনলাইন জুয়া ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন কঠোর অভিযান অব্যাহত রাখা অত্যন্ত জরুরি।



ফেসবুকে আমরা