October 8, 2026, 10:13 am
শিরোনাম:
আলমডাঙ্গায় কফি শপে অনলাইন জুয়ার আসর: ৩ যুবক গ্রেপ্তার, এটিএম ও সিম কার্ড জব্দ শিল্পীর তুলির আঁচড়ে ফুটে উঠছে নাসিরনগরের ১৪২ পূজামন্ডপে দেবীর রূপ, উৎসবের অপেক্ষা চাপরতলা ইউপি চেয়ারম্যান প্রার্থী উপজেলা যুবদলের সভাপতি মোঃ জামাল আহমেদ ঠাকুরগাঁওয়ে ২৪ কেজি ৪৫০ গ্রাম কষ্টিপাথরের মূর্তি উদ্ধার ‎ চুয়াডাঙ্গার হকপাড়ার সেলিনাকে কুপিয়ে ক্ষতবিক্ষত  দখলের রাজনীতি ও সন্ত্রাসের জাঁতাকলে পিষ্ট সাধারণ মানুষ: আর কতদিন এই নীরবতা? ঝিনাইদহ সরকারি কেসি কলেজে শিবিরের নবীনবরণ বন্ধ করলো প্রশাসন: ক্যাম্পাসে চরম উত্তেজনা ও থমথমে পরিস্থিতি ​ ঝিনাইদহে যৌথ অভিযানে আওয়ামী লীগ নেতাসহ নিষিদ্ধ সংগঠনের যুব সম্পাদক গ্রেপ্তার নওগাঁর হাপানিয়ায় বাংলা চালকলে বয়লার বিস্ফোরণে এক শ্রমিকের মৃত্যু, ও ৫ শ্রমিক আহত সিলেট জেলা যুবদলের নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বিয়ানীবাজারে আনন্দ মিছিল ও পথসভা
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

চুয়াডাঙ্গার হকপাড়ার সেলিনাকে কুপিয়ে ক্ষতবিক্ষত 

Reporter Name

 

মোঃ মিনারুল ইসলাম

চুুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি

০৮/১০/২০২৬ বৃহস্পতিবার

 

 

চুয়াডাঙ্গা পৌর এলাকার হকপাড়ায় সেলিনা খাতুন (৩৮) নামে এক নারীকে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখমের ঘটনা ঘটেছে আশংকাজনক অবস্থায় তাকে রাজশাহী রেফার্ড করা হয়েছে।

 

 

বৃহস্পতিবার (৮ই অক্টোবর) রাত ১২টা ১০ মিনিটের দিকে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। আহত সেলিনা খাতুন চুয়াডাঙ্গা শহরের হকপাড়ার ইকবাল হোসেনের স্ত্রী।

 

 

প্রাথমিকভাবে পাওয়া তথ্যানুযায়ী, স্বামী-স্ত্রীর মধ্যে কোনো একটি বিষয় নিয়ে বিরোধের সৃষ্টি হয়। এরই জেরে ইকবাল হোসেন দেশীয় ধারালো অস্ত্র দিয়ে স্ত্রী সেলিনা খাতুনের শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কোপ দেন বলে অভিযোগ পাওয়া গেছে। এতে তিনি গুরুতর আহত হন।

 

 

পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় সেলিনাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। তবে কী কারণে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধের সূত্রপাত এবং হামলার ঘটনা ঘটেছে, তাৎক্ষণিকভাবে তার সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

 

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. নাজমুস সাকিব রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, ওই নারীর শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতে গভীর ক্ষত হয়েছে। তাঁর প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) রেফার করা হয়েছে।

 

 

এ বিষয়ে জানতে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি) মো. মনিরুজ্জামানের সরকারি নাম্বারে কল করা হলে তিনি রিসিভ না করায় মন্তব্য জানা সম্ভব হয়নি।



ফেসবুকে আমরা