October 7, 2026, 8:39 am
শিরোনাম:
দামুড়হুদা উপজেলায় আইনশৃঙ্খলা ও শারদীয় দুর্গাপূজা উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত আজ প্লাবনের প্রথম মৃত্যু সতীশ বাবু লাইন পূজা উদযাপন পরিষদের ৮ দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন আয়ের টান, ব্যয়ের চড়া সুর: না বলা যন্ত্রণায় পিষে যাচ্ছে নিম্ন-মধ্যবিত্ত ঝিনাইদহে সরকারের নির্বাচনি ইশতেহার ও উন্নয়ন বার্তা নিয়ে জেলা তথ্য অফিসের বর্ণাঢ্য উদ্বুদ্ধকরণ সংগীতানুষ্ঠান দক্ষিণ গফরগাঁওয়ে আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের সভাপতি দীন মোহাম্মদ, সাধারন সম্পাদক আদিলুর রহমান (আদিল)  সংস্কৃতি প্রতিমন্ত্রীর সঙ্গে লায়ন্স ক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ জাফলংয়ে স্ত্রীকে ৪ লাখ টাকায় ভারতে পাচারের চেষ্টা: স্বামীসহ গ্রেপ্তার ৪ বেলাবোতে সাম্প্রদায়িক উসকানি প্রতিরোধ ও মানবাধিকার নিশ্চিতের দাবিতে মানববন্ধন নওগাঁর শাপাহার সোনাডাঙ্গা বিএসএফ ও জয়পুরহাট সীমান্তে সাত জনকে পুশইনের চেষ্টা
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

নওগাঁর শাপাহার সোনাডাঙ্গা বিএসএফ ও জয়পুরহাট সীমান্তে সাত জনকে পুশইনের চেষ্টা

Reporter Name

 

উজ্জ্বল কুমার নওগাঁ জেলা প্রতিনিধিঃ

 

নওগাঁর সাপাহার উপজেলার সোনাডাঙ্গা ফতেপুর গ্রামে সীমান্তে বিএসএফ কতৃক একই পরিবারের ৪ জনকে পুশইন করার ঘটনা ঘটেছে। ও জয়পুরহাট সীমান্ত দিয়ে নারী-পুরুষসহ সাত জনকে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী-বিএসএএফ। তবে পুশইন চেষ্টা ঠেকিয়ে দিয়েছে বিজিবি।

 

৬ অক্টোবর মঙ্গলবার সকালে সাপাহার উপজেলার সোনাডাঙা এলাকায় নারী পুরুষসহ ৪জন এবং জয়পুরহাট সদর উপজেলার কড়িয়া সীমান্ত এলাকা দিয়ে ৩জনকে পুশইনের এই চেষ্টা চালানো হয়। বর্তমানে সাতজন সীমান্তের শূন্য লাইনে অবস্থান করছেন। সাতজনের মধ্যে একজন নারী এবং বাকি সবাই পুরুষ।

 

জানা গেছে, মঙ্গলবার ভোরে সাপাহার উপজেলার সোনাডাঙ্গা (বিওপি) এলাকা দিয়ে আটিলা বিএসএফ ক্যাম্পের সদস্যরা চারজনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করেন। তাদের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী।

 

খবর পেয়ে সোনাডাঙ্গা বিজিবির টহল দল ঘটনাস্থলে পৌঁছে অনুপ্রবেশের চেষ্টা ঠেকিয়ে দেয়। বর্তমানে ওই চারজন ভারত ও বাংলাদেশের সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওই এলাকায় বিজিবির অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে এবং স্থানীয় বাসিন্দাদের সহায়তায় সার্বক্ষণিক নজরদারি জোরদার করা হয়েছে।

 

এবিষয়ে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এহসান হাবিব জানান, আজ সকালে বিএসএফ সদস্যরা সাপাহার উপজেলার সোনাডাঙা সীমান্ত দিয়ে চারজনকে পুশইনের চেষ্টা চালায়। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে বিজিবির টহল দল ঘটনাস্থলে পৌঁছে ওই চার জনকে ভারতীয় শূন্য রেখার অভ্যন্তরে শনাক্ত করে।

 

পুশইন চেষ্টার শিকার চারজন একই পরিবারের সদস্য বলে জানা গেছে। এছাড়া জয়পুরহাট সদর উপজেলার কড়িয়া সীমান্ত এলাকায় তিনজনকে পুশইনের চেষ্টা চালায় বিএসএফ। বর্তমানে ওই সাতজন সীমান্তের শূন্য লাইনে অবস্থান করছেন।

 

তিনি বলেন, বর্তমানে ওই এলাকায় বিজিবির কড়া নজরদারি ও সতর্ক অবস্থান বজায় রয়েছে। তাদেরকে পুশ ব্যাক করাতে বিএসএফের সাথে আলোচনা চলছে। অবৈধভাবে কাউকে অনুপ্রবেশ করতে দেওয়া হবে না।



ফেসবুকে আমরা