October 8, 2026, 9:42 am
শিরোনাম:
ঠাকুরগাঁওয়ে ২৪ কেজি ৪৫০ গ্রাম কষ্টিপাথরের মূর্তি উদ্ধার ‎ চুয়াডাঙ্গার হকপাড়ার সেলিনাকে কুপিয়ে ক্ষতবিক্ষত  দখলের রাজনীতি ও সন্ত্রাসের জাঁতাকলে পিষ্ট সাধারণ মানুষ: আর কতদিন এই নীরবতা? ঝিনাইদহ সরকারি কেসি কলেজে শিবিরের নবীনবরণ বন্ধ করলো প্রশাসন: ক্যাম্পাসে চরম উত্তেজনা ও থমথমে পরিস্থিতি ​ ঝিনাইদহে যৌথ অভিযানে আওয়ামী লীগ নেতাসহ নিষিদ্ধ সংগঠনের যুব সম্পাদক গ্রেপ্তার নওগাঁর হাপানিয়ায় বাংলা চালকলে বয়লার বিস্ফোরণে এক শ্রমিকের মৃত্যু, ও ৫ শ্রমিক আহত সিলেট জেলা যুবদলের নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বিয়ানীবাজারে আনন্দ মিছিল ও পথসভা দৈনিক ফলাফল পত্রিকায় উপদেষ্টা সম্পাদক হিসেবে যোগ দিলেন আল কবির বাংলাদেশ এয়ারপোর্টে প্রবাসীদের ভোগান্তি নিরসন না হলে রেমিট্যান্স শাটডাউনের হুঁশিয়ারি দামুড়হুদায় আইনশৃঙ্খলা ও দুর্গাপূজার প্রস্তুতি সভায় ডিসি লুৎফুন নাহার-শিক্ষার্থীদের মোবাইল ফোন বিদ্যালয়ে আনা বন্ধ, ২০টি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

সংস্কৃতি প্রতিমন্ত্রীর সঙ্গে লায়ন্স ক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

Reporter Name

 

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ সচিবালয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট এবং লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির উপদেষ্টা আলহাজ্ব লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ।

সাক্ষাৎকালে তারা পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি বিভিন্ন সামাজিক, সাংগঠনিক ও সেবামূলক বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন। এ সময় উভয়ের মধ্যে আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় হয়।

সৌজন্য সাক্ষাতের একপর্যায়ে আলহাজ্ব লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের হাতে লায়ন্স ইন্টারন্যাশনালের একটি সার্টিফিকেট তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫-বি৩ বাংলাদেশের জোন চেয়ারপার্সন, লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেস অ্যান্ড মিডিয়া সেক্রেটারি এবং দৈনিক ফলাফল-এর সম্পাদক ও প্রকাশক লায়ন শেখ মোস্তাফিজুর রহমান।

সাক্ষাৎকালে দেশের সামাজিক উন্নয়ন, সাংগঠনিক কার্যক্রম এবং মানবসেবামূলক উদ্যোগসহ বিভিন্ন বিষয়ে পারস্পরিক সহযোগিতার সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। পরে সৌজন্য সাক্ষাৎটি আন্তরিক পরিবেশে সম্পন্ন হয়।

উল্লেখ্য, আলহাজ্ব লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ বর্তমানে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট, লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির উপদেষ্টা এবং লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫-বি৩-এর ২০২৬-২০২৭ লায়ন বর্ষের চেয়ারের সিটিং কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে তিনি জিইটি (Global Extension Team)-এর কো-অর্ডিনেটর হিসেবেও দায়িত্বে রয়েছেন।

এছাড়া তিনি বাংলা একাডেমির আজীবন সদস্য এবং বৃহত্তর খুলনা সমিতি, ঢাকার অফিস সেক্রেটারি। দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক, সাংগঠনিক ও মানবসেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থেকে তিনি দায়িত্ব পালন করে আসছেন।



ফেসবুকে আমরা