October 7, 2026, 8:39 am
শিরোনাম:
দামুড়হুদা উপজেলায় আইনশৃঙ্খলা ও শারদীয় দুর্গাপূজা উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত আজ প্লাবনের প্রথম মৃত্যু সতীশ বাবু লাইন পূজা উদযাপন পরিষদের ৮ দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন আয়ের টান, ব্যয়ের চড়া সুর: না বলা যন্ত্রণায় পিষে যাচ্ছে নিম্ন-মধ্যবিত্ত ঝিনাইদহে সরকারের নির্বাচনি ইশতেহার ও উন্নয়ন বার্তা নিয়ে জেলা তথ্য অফিসের বর্ণাঢ্য উদ্বুদ্ধকরণ সংগীতানুষ্ঠান দক্ষিণ গফরগাঁওয়ে আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের সভাপতি দীন মোহাম্মদ, সাধারন সম্পাদক আদিলুর রহমান (আদিল)  সংস্কৃতি প্রতিমন্ত্রীর সঙ্গে লায়ন্স ক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ জাফলংয়ে স্ত্রীকে ৪ লাখ টাকায় ভারতে পাচারের চেষ্টা: স্বামীসহ গ্রেপ্তার ৪ বেলাবোতে সাম্প্রদায়িক উসকানি প্রতিরোধ ও মানবাধিকার নিশ্চিতের দাবিতে মানববন্ধন নওগাঁর শাপাহার সোনাডাঙ্গা বিএসএফ ও জয়পুরহাট সীমান্তে সাত জনকে পুশইনের চেষ্টা
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

জাফলংয়ে স্ত্রীকে ৪ লাখ টাকায় ভারতে পাচারের চেষ্টা: স্বামীসহ গ্রেপ্তার ৪

Reporter Name

 

​মোঃ আব্দুর রব : সিলেট বিভাগীয় প্রধান

 

সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটন কেন্দ্র জাফলংয়ে স্ত্রীকে চার লাখ টাকায় ভারতে পাচারের চাঞ্চল্যকর চেষ্টার অভিযোগে স্বামীসহ মানব পাচার চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়াইনঘাট থানা পুলিশ।

 

এসময় পাচারের শিকার হতে যাওয়া এক গৃহবধূকে উদ্ধার করা হয়েছে।

 

​উদ্ধার হওয়া গৃহবধূর নাম খুকি আক্তার মীম (২৬)।

তিনি ময়মনসিংহের ভালুকা থানার তালাব গ্রামের মৃত খোকন মিয়ার মেয়ে।

 

​পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ৫ অক্টোবর রাত অনুমান ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জাফলংয়ের ‘প্রজাপতি রিসোর্টে’ অভিযান চালায় পুলিশ।

 

গোয়াইনঘাট থানার উপপরিদর্শক (এসআই) রাজিব রায়ের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এই অভিযান

পরিচালনা করে।​

 

অভিযানকালে জানা যায়, চার লাখ টাকার বিনিময়ে ওই গৃহবধূকে জাফলং সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশে রিসোর্টটিতে এনে আটকে রাখা হয়েছিল।

 

সেখান থেকে ভিকটিম খুকি আক্তার মীমকে উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকেই চার পাচারকারীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

 

​গ্রেপ্তারকৃতরা হলেন—

​আশিকুর রহমান (ভিকটিমের স্বামী), পিতা: আব্দুল লতিফ (গ্রাম: আওলাতলী)​

জহিরুল ইসলাম, পিতা: ফিরোজ মিয়া (গ্রাম: নিশ্চাম)​কাওছার, পিতা: মোনছের আলী (গ্রাম: পালগাঁও)​

সাগর মিয়া, পিতা: আঃ করিম (গ্রাম: গোবুদিয়া)

(গ্রেপ্তারকৃত আসামিদের সবার বাড়ি ময়মনসিংহের ভালুকা উপজেলায়।)

 

​এ ঘটনায় ভিকটিম খুকি আক্তার মীম নিজে বাদী হয়ে গোয়াইনঘাট থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে একটি মামলা দায়ের করেছেন।

 

​ঘটনার বিষয়ে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক মোড়ল জানান, “গোপন সংবাদের ভিত্তিতে দ্রুত অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধার করা সম্ভব হয়েছে এবং পাচারকারী চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

 

মঙ্গলবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

 

সীমান্ত এলাকায় মানব পাচার ও যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ড রোধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।



ফেসবুকে আমরা