October 4, 2026, 2:54 am
শিরোনাম:
সাহারপাড় চৌরাস্তা মোড়ে ট্রাক-কাভার ভ্যানের সংঘর্ষে হোটেল ভেঙে তছনছ মোহনগঞ্জে জুমার নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে ওসির মতবিনিময় নেত্রকোনায় বাকিতে সিগারেট না দেওয়ায় দোকানে পেট্রোল ঢেলে আগুন, দোকানি দগ্ধ মান্দায় দ্বারিয়াপুর সোনারপাড়া গজদি জামে মসজিদের নির্মাণ কাজের উদ্বোধন কালীগঞ্জে প্রায় কোটি টাকার বেশি ব্যয়ে গোলাবাড়ী জামে মসজিদের নির্মাণকাজ উদ্বোধন আজ ২ অক্টোবর ২০২৬ বাদ জুম্মা শহীদ হাদী চত্বর শাহবাগ ঢাকায় মানববন্ধন কর্মসূচি নওগাঁয় প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক নিহত, আহত ১ বাংলাদেশের আন্তর্জাতিক প্রেস-ক্লাব ট্রাস্ট এর, ঢাকা বিভাগের দক্ষিণ অঞ্চলের, (সাবেক) ফরিদপুর জেলার পাঁচ জেলার কমিটির প্রেসিডেন্ট ও জেনারেল- সেক্রেটারি মনোনীত… বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চেচরীরামপুর ইউনিয়ন ওলামা দলের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত টেকনাফে বিয়ারসহ আটক ১, পালিয়ে গেলেন আরেকজন
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

নেত্রকোনায় বাকিতে সিগারেট না দেওয়ায় দোকানে পেট্রোল ঢেলে আগুন, দোকানি দগ্ধ

Reporter Name

 

সোহেল খান দূর্জয়-নেত্রকোনা : নেত্রকোনার কেন্দুয়া

উপজেলায় বাকিতে সিগারেট না দেওয়াকে কেন্দ্র করে একটি মনোহারি দোকানে পেট্রোল ছিটিয়ে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এতে দোকানমালিক ইব্রাহিম খলিল (৪৫) গুরুতর দগ্ধ হয়েছেন এবং দোকানের অধিকাংশ মালামাল পুড়ে গেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সান্দিকোনা ইউনিয়নের সাহিতপুর বাজারে এ ঘটনা ঘটে। দগ্ধ ইব্রাহিম খলিল ওই ইউনিয়নের চেংজানা গ্রামের সুলতান মিয়ার ছেলে। তিনি সাহিতপুর বাজারে।মনোহারি ব্যবসা করতেন। স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত যুবকের নাম সুমন মিয়া। তিনি একই গ্রামের কাদের নেওয়াজের ছেলে।

সান্দিকোনা ইউনিয়ন বিএনপির সভাপতি ও প্রত্যক্ষদর্শী নজরুল ইসলাম জানান, আগুনে খলিলুর রহমানের শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে এবং তাঁর অবস্থা অত্যন্ত গুরুতর। ঘটনার বিষয়ে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীর পরিবারের ভাষ্য অনুযায়ী সুমন প্রায়ই দোকান থেকে বাকিতে জিনিসপত্র নিয়ে আর টাকা দিতেন না। বৃহস্পতিবার রাতেও তিনি দোকানে এসে খলিলের কাছে বাকিতে সিগারেট চান। তবে খলিল বাকিতে সিগারেট দিতে অস্বীকৃতি জানালে দুজনের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়।

ওসি জানান, বাকবিতণ্ডার একপর্যায়ে সুমন দোকানের সামনে বিক্রির জন্য রাখা একটি বোতল থেকে পেট্রোল নিয়ে দোকানের ভেতরে ছিটিয়ে আগুন ধরিয়ে দেন বলে অভিযোগ উঠেছে। এতে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে এবং ইব্রাহিম খলিল দগ্ধ হন। ঘটনার পরপরই বাজারের লোকজন আগুন নিয়ন্ত্রণে আনেন এবং খলিলকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁর অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে উন্নত চিকিৎসার জন্য পরিবারের সদস্যরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করান। ওসি মো. তরিকুল ইসলাম আরও জানান, ঘটনার পর থেকে অভিযুক্ত সুমন পলাতক রয়েছেন এবং তাঁকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। দগ্ধ খলিলের স্বজনরা বর্তমানে ঢাকায় তাঁর চিকিৎসায় ব্যস্ত থাকায় এলাকা থেকে ফিরে এসে থানায় মামলা দায়ের করবেন বলে পুলিশকে নিশ্চিত করেছেন।

 

০১৩২০৫৪৮৬৫১
০২/১০/২৬ ইং



ফেসবুকে আমরা