September 22, 2026, 1:11 am
শিরোনাম:
নিউইয়র্কে বিএনপির চেয়ারম্যান,তারেক রহমানের আগমন ঘিরে নেতাকর্মীদের উল্লাস। ঐতিহ্যবাহী মেমনগর বি.ডি. মাধ্যমিক বিদ্যালয়: শতবর্ষ পেরিয়ে দর্শনার শিক্ষার আলোকবর্তিকা গোপালগঞ্জের পুলিশ সুপার মো: হাবীবুল্লাহ পেলেন সম্মানজনক ‘বিপিএম-সেবা’ পদক নিখোঁজের ৪৮ ঘণ্টা পর ঝোপ থেকে ৭ বছরের ছাত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার ঠাকুরগাঁওয়ের হরিপুরে ৫২ জন গ্রাম পুলিশ কে নতুন পোশাক ও প্রয়োজনীয় সরঞ্জাম প্রদান  লিটন মহাজন লিটুর আরোগ্য কামনায় বিশেষ প্রার্থনা  পানছড়িতে বিএনপির সাংগঠনিক সভা,তৃণমূলকে শক্তিশালী ও ঐক্যবদ্ধ করার আহ্বান উলিপুরে তিস্তা নদীর তীব্র ভাঙন,নদী’গর্ভে স্থাপনা-ফসলী জমি, বাস্তু হারা হয়েছে দু’শতাধীক পরিবার রাষ্ট্রপতির পুলিশ পদক পাচ্ছেন ঝিনাইদহ ডিবির মিঠু রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

নওগাঁর পত্নীতলা পৌর শহরে মাসব্যাপী বাণিজ্যমেলায় লটারির নামে প্রায় কোটি টাকা নিয়ে উধাও 

Reporter Name

উজ্জ্বল কুমার নওগাঁ জেলা প্রতিনিধিঃ

 

নওগাঁর পত্নীতলায় এক মাসব্যাপী বাণিজ্যমেলায় লটারির নামে প্রায় কোটি টাকা হাতিয়ে নিয়ে লাপাত্তা ও উধাও হওয়ার অভিযোগ উঠেছে রাজশাহী সিল্ক অ্যান্ড বেনারসি জামদানি ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্মের বিরুদ্ধে।পুরস্কার না দিয়েই পালিয়েছেন আয়োজকরা। এ ঘটনায় ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ জনতা।

 

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত ১১টায় সমাপনী অনুষ্ঠানে ড্র অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও টিকিট বিক্রির টাকা নিয়ে সটকে পড়েন আয়োজকরা। এতে ক্ষিপ্ত হয়ে বিক্ষুব্ধ জনতা মূল মঞ্চে ভাঙচুর চালায়।

 

পরে মেলার কয়েকটি দোকান ও স্টলেও ভাঙচুর চালিয়ে লুটপাত করা হয় প্রায় অর্ধকোটি টাকার মালামাল।স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার ছিল মেলার শেষ দিন। সমাপনী অনুষ্ঠান ও লটারির ড্র দেখতে সন্ধ্যার পর থেকেই মেলা প্রাঙ্গণে হাজারও মানুষ জড়ো হন। ঘোষণা অনুযায়ী রাত ১১টায় লটারির ড্র হওয়ার কথা ছিল।

 

কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও ড্র শুরু হয়নি। ওইসময় উপস্থিত লোকজন পুরস্কারের মোটরসাইকেল দুটি কোথায় তা নিয়ে প্রশ্ন তোলেন। ড্র শুরুর আগে পুরস্কারের মোটরসাইকেল দুটি সবার সামনে মঞ্চে রাখার কথা ছিল।

 

মোটরসাইকেল মঞ্চে না থাকায় ড্র নিয়ে সন্দেহ আরও ঘনীভূত হচ্ছিল। এভাবে মেলায় জড়ো হওয়া লোকজনের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে।দীর্ঘ সময়েও মেলা পরিচালনার সঙ্গে যুক্ত কোনো দায়িত্বশীল ব্যক্তিকে মঞ্চে পাওয়া যাচ্ছিল না। রাত বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

 

রাত ১টার দিকে বিক্ষুব্ধ লোকজন মেলার মূল মঞ্চে ভাঙচুর চালান। পরে মেলার বিভিন্ন দোকান ও স্টলেও হামলা চালিয়ে প্রায় অর্ধকোটি টাকার লুটপাট করা হয়।

 

ঘটনার পর মেলা পরিচালনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের অনেকেই দ্রুত মেলা প্রাঙ্গণ ছেড়ে চলে যান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। মেলা প্রাঙ্গণে বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।



ফেসবুকে আমরা