ঢাকা   ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ । ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কিশোরীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ, হাসপাতালে ভর্তি এ্যাড:হান্নান শাহ্ এর পক্ষ থেকে ভূল্লী উপজেলা ছাত্র দলের সহায়তা প্রদান। চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে ৪০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেফতার চুয়াডাঙ্গায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত টিন কেটে ঘরে প্রবেশ, তারপর ধর্ষণ! নোয়াখালীতে চাঞ্চল্যকর অভিযোগ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র অভিযানে ১৬২ বোতল ভারতীয় সিরাপ জব্দ সাবেক আইজিপি বেনজীর গ্রেপ্তারের খবরে চিত্র নায়িকা পরীমনি আনন্দিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রশাসনিক অফিস পরিদর্শন করলেন ভিসি অধ্যাপক তাহ্‌মিনা আখতার। মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন সক্রিয় হাতিয়ে নিয়েছে অঢেল অর্থ:ভূমিমন্ত্রী মিনু শেরপুরে দিনব্যাপী “বিশ্ব রক্তদাতা দিবস” পালিত

ঠাকুরগাঁওয়ে জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

okmedia56@gmail.com
  • প্রকাশিত : বুধবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৫
  • 87 শেয়ার

মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:

 

জামায়াতের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল এটিএম আজহারুল ইসলামের নিঃশর্ত মুক্তির দাবীতে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ জামায়াতে ইসলাম ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে ১৮ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁও সাধারণ পাঠাগার মাঠ প্রাঙ্গণে বিক্ষোভ সমাবেশটি অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বাংলাদেশ জামায়াতে ইসলাম এর ঠাকুরগাঁও জেলা আমীর অধ্যাপক বেলাল উদ্দিন প্রধানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক ঠাকুরগাঁও জেলা আমীর ও রংপুর-দিনাজপুর অঞ্চল টিম সদস্য অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম। এ সময় আরো বক্তব্য দেন ছাত্রশিবির ঠাকুরগাঁও জেলা সভাপতি ছাত্রনেতা রাশিদুল ইসলাম, ছাত্রশিবির ঠাকুরগাঁও শহর সভাপতি আমজাদ আলী, ঠাকুরগাঁও জেলা জামায়াতের সেক্রেটারি ও ঠাকুরগাঁও সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর প্রমুখ।

এ সময় উপজেলা আমীর ও সেক্রেটারি বৃন্দ সহ ছাত্রশিবির ও জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিক্ষোভ সভায় বক্তারা বলেন, “ইউনুস সরকারের ৬ মাস অতিক্রম হয়েছে। যারা প্রকৃত অপরাধী তাদের বিচারের আওতায় এনে এবং নিরপরাধীদের নিঃশর্ত মুক্তি দিয়ে স্বচ্ছ আইনের প্রয়োগ নিশ্চিত করেন। আমাদের নেতাকে অনতিবিলম্বে মুক্তি দিন। আমাদের আরো কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য করবেন না।”

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪