ঢাকা   ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ । ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সাঘাটার ফলিয়া দিগর বাজারে দোকান ঘর ভাঙচুর ও দখল চেষ্টার অভিযোগ ক্যান্সার রোগে মৃত বুলবুল আহম্মেদের পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করলো ইউনিভার্সাল এমিটি ফাউন্ডেশন। ছাতকে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্রী গুরুতর আহত, পা-ভেঙে হাসপাতালে কাতরাচ্ছে সেলিম মাহবুবঃ কিশোরীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ, হাসপাতালে ভর্তি এ্যাড:হান্নান শাহ্ এর পক্ষ থেকে ভূল্লী উপজেলা ছাত্র দলের সহায়তা প্রদান। চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে ৪০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেফতার চুয়াডাঙ্গায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত টিন কেটে ঘরে প্রবেশ, তারপর ধর্ষণ! নোয়াখালীতে চাঞ্চল্যকর অভিযোগ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র অভিযানে ১৬২ বোতল ভারতীয় সিরাপ জব্দ সাবেক আইজিপি বেনজীর গ্রেপ্তারের খবরে চিত্র নায়িকা পরীমনি আনন্দিত

এ্যাড:হান্নান শাহ্ এর পক্ষ থেকে ভূল্লী উপজেলা ছাত্র দলের সহায়তা প্রদান।

okmedia56@gmail.com
  • প্রকাশিত : রবিবার, জুন ১৪, ২০২৬
  • 4 শেয়ার

আব্দুর রাজ্জাক বাপ্পী, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

 

 

নবগঠিত ভূল্লী উপজেলার বালিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত শ্রী নিপেন চন্দ্র রায়ের পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
অ্যাডভোকেট মোঃ হান্নান শাহ-সহঃআইন সম্পাদক,জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ
এর উদ্যোগে ভূল্লী উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য ঘর নির্মাণের প্রয়োজনীয় টিন ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। সহায়তা প্রদানকালে ছাত্রদলের নেতাকর্মীরা পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের দুঃখ-দুর্দশার খোঁজখবর নেন।

এ সময় উপস্থিত ছিলেন আউলিয়াপুর ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক ইউসুফ আলী, দেবীপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক নুর ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাসিনুর আরাফাত,
বালিয়া ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মুরাদ হোসেন, সাধারণ সম্পাদক ফেরদৌস রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক নুরে আলম, শুখান পুখুরী ইউনিয়ন ছাত্রদলের সদস্য সচিব জাহাঙ্গীর হোসেন, বড়গাঁও ইউনিয়ন ছাত্রদলের সুবহান লিখন, ফরহাদ হোসেন, জিয়াউল হক সহ প্রমুখ।

উপস্থিত নেতৃবৃন্দ বলেন, একটি অগ্নিকাণ্ড একটি পরিবারের দীর্ঘদিনের সঞ্চয় ও স্বপ্নকে মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিতে পারে। এমন কঠিন সময়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক ও সামাজিক দায়িত্ব। সেই দায়িত্ববোধ থেকেই ছাত্রদল এই সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে।

ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, আগুনে তাদের বসতঘরসহ প্রয়োজনীয় মালামাল পুড়ে যাওয়ায় তারা চরম বিপাকে পড়েছিলেন। ছাত্রদলের দেওয়া টিন ও নগদ অর্থ তাদের নতুন করে ঘর নির্মাণ এবং স্বাভাবিক জীবনে ফিরতে সহায়তা করবে।

এলাকাবাসী অ্যাডভোকেট হান্নান শাহ ও ছাত্রদলের এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সমাজের সামর্থ্যবান ব্যক্তি ও সংগঠনগুলো এভাবে এগিয়ে এলে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দ্রুত পুনর্বাসিত হতে পারবে এবং তাদের দুর্ভোগ অনেকটাই লাঘব হবে।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪