ঢাকা   ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ । ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন সক্রিয় হাতিয়ে নিয়েছে অঢেল অর্থ:ভূমিমন্ত্রী মিনু শেরপুরে দিনব্যাপী “বিশ্ব রক্তদাতা দিবস” পালিত ডিজি বদলি ও বোরি’র অস্থিরতা: প্রতিষ্ঠানের স্বার্থে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের দাবি সুনামগঞ্জের ৯০ কিলোমিটার সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কঠোর নজরদারি প্রতিদিনের কাগজ ও মডেল প্রেস ক্লাবের কক্সবাজার অফিস পরিদর্শনে অতিঃ আইজিপি অবঃ ড. আশরাফ সালাতু সালাম স্বয়ং আল্লাহতাআলার আমল, সালাতু সালাম অতুলনীয় ঈমানী আমল। – আল্লামা ইমাম হায়াত ঠাকুরগাঁওয়ে ১৫ বছরের কিশোরী সং’ঘবদ্ধ ধ’র্ষ’ণের শিকার,আ’টক ৩ রাজশাহীর তানোরে চা বিক্রেতার মেধাবী মেয়ের পাশে শরিফ উদ্দিন মুন্সী পরিবার রাজশাহী জেলা পুলিশের হিসাব শাখা পরিদর্শনে অ্যাডিশনাল ডিআইজি খন্দকার মো. শামীম হোসেন: আর্থিক শৃঙ্খলা ও স্বচ্ছতার ওপর জোর ঠাকুরগাঁওয়ে জিংক ব্রি ধান-১০২ শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

সিলেটে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলার আসামি আওয়ামী লীগ নেতা জিলু গ্রেফতার

okmedia56@gmail.com
  • প্রকাশিত : রবিবার, জুন ১৪, ২০২৬
  • 19 শেয়ার

স্টাফ রিপোর্টারঃ- হাফিজুল ইসলাম 

 

সিলেটের গোলাপগঞ্জ থানা পুলিশের অভিযানে বৈষম্যবিরোধী আন্দোলন সংশ্লিষ্ট একাধিক মামলার আসামি ও স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুছ ছামাদ জিলু (৫৪)-কে গ্রেফতার করা হয়েছে।

​রবিবার (১৪ জুন) সন্ধ্যা আনুমানিক ৭টা ১৫ মিনিটে গোলাপগঞ্জ পৌরসভার এমসি একাডেমি এলাকার সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

​গ্রেফতারকৃত আব্দুছ ছামাদ জিলু গোলাপগঞ্জ সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং উপজেলার ২’নং সদর ইউনিয়ন এর তহিপুর গ্রামের মৃত আব্দুল মালিকের ছেলে।

​গোপন সংবাদের ভিত্তিতে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করে।

​বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন সহিংসতার ঘটনায় গোলাপগঞ্জ মডেল থানায় দায়ের করা একাধিক মামলায় তাকে আসামি করা হয়েছিল।
​গ্রেফতারের পর তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

​গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ জানিয়েছে, এই মামলাগুলোর সাথে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতার করতে পুলিশের চিরুনি অভিযান অব্যাহত রয়েছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪