সিলেটে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলার আসামি আওয়ামী লীগ নেতা জিলু গ্রেফতার

Daily Mukti Samachar - দৈনিক মুক্তি সমাচার: জুন ১৪, ২০২৬

সিলেটে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলার আসামি আওয়ামী লীগ নেতা জিলু গ্রেফতারস্টাফ রিপোর্টারঃ- হাফিজুল ইসলাম    সিলেটের গোলাপগঞ্জ থানা পুলিশের অভিযানে বৈষম্যবিরোধী আন্দোলন সংশ্লিষ্ট একাধিক মামলার আসামি ও স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুছ ছামাদ জিলু (৫৪)-কে গ্রেফতার করা হয়েছে। ​রবিবার (১৪ জুন) সন্ধ্যা আনুমানিক ৭টা ১৫ মিনিটে গোলাপগঞ্জ পৌরসভার এমসি একাডেমি এলাকার সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। ​গ্রেফতারকৃত আব্দুছ ছামাদ জিলু গোলাপগঞ্জ সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং উপজেলার ২'নং সদর ইউনিয়ন এর তহিপুর গ্রামের মৃত আব্দুল মালিকের ছেলে। ​গোপন সংবাদের ভিত্তিতে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করে। ​বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন সহিংসতার ঘটনায় গোলাপগঞ্জ মডেল থানায় দায়ের করা একাধিক মামলায় তাকে আসামি করা হয়েছিল। ​গ্রেফতারের পর তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। ​গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ জানিয়েছে, এই মামলাগুলোর সাথে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতার করতে পুলিশের চিরুনি অভিযান অব্যাহত রয়েছে।

যোগাযোগ: ইস্টার্ন হাউজিং (আলুবদী রোড), পল্লবী, মিরপুর, ঢাকা-১২১৬।