ঢাকা   ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ । ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কিশোরীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ, হাসপাতালে ভর্তি এ্যাড:হান্নান শাহ্ এর পক্ষ থেকে ভূল্লী উপজেলা ছাত্র দলের সহায়তা প্রদান। চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে ৪০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেফতার চুয়াডাঙ্গায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত টিন কেটে ঘরে প্রবেশ, তারপর ধর্ষণ! নোয়াখালীতে চাঞ্চল্যকর অভিযোগ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র অভিযানে ১৬২ বোতল ভারতীয় সিরাপ জব্দ সাবেক আইজিপি বেনজীর গ্রেপ্তারের খবরে চিত্র নায়িকা পরীমনি আনন্দিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রশাসনিক অফিস পরিদর্শন করলেন ভিসি অধ্যাপক তাহ্‌মিনা আখতার। মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন সক্রিয় হাতিয়ে নিয়েছে অঢেল অর্থ:ভূমিমন্ত্রী মিনু শেরপুরে দিনব্যাপী “বিশ্ব রক্তদাতা দিবস” পালিত

জয়পুরহাটে তাঁতীদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

okmedia56@gmail.com
  • প্রকাশিত : মঙ্গলবার, ফেব্রুয়ারি ১৮, ২০২৫
  • 66 শেয়ার

মোঃ নেওয়াজ মোর্শেদ নোমান, জয়পুরহাট জেলা প্রতিনিধি:

 

 

জাতীয়তাবাদী তাঁতীদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে জয়পুরহাটের বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে শহরের ২নং ষ্টেশন রোডে শহর বিএনপির একাংশের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়।

বেলা ১১টায় শহীদ ডাঃ আবুল কাশেম ময়দান থেকে বের করা হয় বর্ণাঢ্য র‌্যালী। র‌্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে আবারও সেখানে এসে শেষ হয়।এসময় উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক আব্দুল ওয়াহাব, জেলা তাঁতীদলের সিনিয়র যুগ্ন আহবায়ক দেলোয়ার হোসেন, বিএনপি নেতা মতিয়র রহমান, কালাই উপজেলা তাঁতীদলের আহবায়ক মনজুরুল হক, ক্ষেতলাল উপজেলা আহবায়ক সুজাউল হোসেন ও শহর ছাত্রদলের আহবায়ক গোলাম মাহফুজ শুভসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।

আলোচনা সভায় জেলা তাঁতীদলের সিনিয়র যুগ্ন আহবায়ক দেলোয়ার হোসেন বলেন, বর্তমান তাঁতীদলের কেন্দ্রীয় আহবায়ক আবুল কালাম আজাদ ও সদস্য সচিব হাজী মজিবর রহমান বিরুদ্ধে বিভিন্নভাবে একটু কুচক্রী মহল প্রোপাগান্ডা ছড়াচ্ছে। আমি এ ঘটনায় তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে অপপ্রচারকারীদের সাবধান করে দিতে চাই।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪