September 25, 2026, 9:12 pm
শিরোনাম:
নওগাঁর মান্দা নিষিদ্ধ আওয়ামীলীগের তথ্য-অর্থদাতা,ছেলে কিশোর গ্যাং সদস্য অভিযোগে গ্রেপ্তার বেলাবোতে ছায়ান গ্রামে প্রবাসী ও যুব মানবিক ফাউন্ডেশনের শুভ উদ্বোধন শাহজাহান খোকনের রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন দিনাজপুর সীমান্তে পুশইনের চেষ্টা ব্যর্থ করে দিল বিজিবি, আটক ৩ জন ফেরত চুয়াডাঙ্গায় বিস্ফোরক আইনের মামলার যুবলীগ নেতা মনোয়ার মোল্লা গ্রেফতার পাটগ্রামে ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ একজন গ্রেফতার, ভ্রাম্যমাণ পরিচালনায় ছয় মাসের জেল  নড়াইলে বেশ কিছু এলাকায় গতকয়েক দিন ধরে অশান্ত সহিংসতা ও অগ্নিকাণ্ডে আতঙ্ক এলাকাবাসী।  চুয়াডাঙ্গায় ডেঙ্গুর মধ্যে আবারও বাড়ছে হাম, হাসপাতালের শিশু ওয়ার্ডে শয্যা সংকট বিলাইছড়িতে কুতুব দিয়া সদ্ধর্মোদয় বৌদ্ধ বিহারে মধুপূর্ণিমা উপলক্ষে সংঘদান অনুষ্ঠিত বাংলাদেশ দ্বিতীয় শ্রেণী বয়লার পরিচারক মিলনমেলা-২০২৬ সফলভাবে অনুষ্ঠিত
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিদেশি পিস্তল-গুলিসহ আরসার সদস্য গ্রেপ্তার

Reporter Name

সাদ্দাম হোসেন সাজ্জাদ :

 

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ মোহাম্মদ জহির (১৯) নামে আরসার এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫।

শনিবার (৫ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১২টা ২০ মিনিটের দিকে উখিয়া থানাধীন ১১ নম্বর রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের মরাগাছতলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

র‌্যাব-১৫-এর সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প) এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মাল্টিপারপাস কমিউনিটি অ্যান্ড সার্ভিস সেন্টারের (সাবেক আশ্রয়কেন্দ্র) সামনে ইট সলিং রাস্তার ওপর বিশেষ চেকপোস্ট স্থাপন করে তল্লাশি চালায়। এ সময় সন্দেহভাজন জহিরকে আটক করে দেহতল্লাশি করা হয়।

র‌্যাবের দাবি, তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও চার রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার জহির উখিয়ার ময়নারঘোনা ১২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-২-এর বাসিন্দা রশিদ আহম্মদের ছেলে। তার এফসিএন নম্বর ২০২৬০০।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জহির নিজেকে মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরসার সক্রিয় সদস্য হিসেবে পরিচয় দিয়েছে। দীর্ঘদিন ধরে ক্যাম্পের অভ্যন্তরে অস্ত্র বহনসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার তথ্যও পাওয়া গেছে বলে জানিয়েছে র‌্যাব।

এ ঘটনায় গ্রেপ্তার জহিরের বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইনে নিয়মিত মামলা দায়ের করে তাকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।



ফেসবুকে আমরা