September 21, 2026, 10:08 pm
শিরোনাম:
নিউইয়র্কে বিএনপির চেয়ারম্যান,তারেক রহমানের আগমন ঘিরে নেতাকর্মীদের উল্লাস। ঐতিহ্যবাহী মেমনগর বি.ডি. মাধ্যমিক বিদ্যালয়: শতবর্ষ পেরিয়ে দর্শনার শিক্ষার আলোকবর্তিকা গোপালগঞ্জের পুলিশ সুপার মো: হাবীবুল্লাহ পেলেন সম্মানজনক ‘বিপিএম-সেবা’ পদক নিখোঁজের ৪৮ ঘণ্টা পর ঝোপ থেকে ৭ বছরের ছাত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার ঠাকুরগাঁওয়ের হরিপুরে ৫২ জন গ্রাম পুলিশ কে নতুন পোশাক ও প্রয়োজনীয় সরঞ্জাম প্রদান  লিটন মহাজন লিটুর আরোগ্য কামনায় বিশেষ প্রার্থনা  পানছড়িতে বিএনপির সাংগঠনিক সভা,তৃণমূলকে শক্তিশালী ও ঐক্যবদ্ধ করার আহ্বান উলিপুরে তিস্তা নদীর তীব্র ভাঙন,নদী’গর্ভে স্থাপনা-ফসলী জমি, বাস্তু হারা হয়েছে দু’শতাধীক পরিবার রাষ্ট্রপতির পুলিশ পদক পাচ্ছেন ঝিনাইদহ ডিবির মিঠু রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

আত্রাইয়ে ধর্ষণ মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার,

Reporter Name

নওগাঁ প্রতিনিধিঃ-মোঃ রিমন আহমেমদ

নওগাঁর আত্রাইয়ে ধর্ষণ মামলায় ২ নম্বর ভোঁপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মো. নাজিমুদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ । আজ শনিবার (১২ সেপ্টেম্বর) ভোঁপাড়ায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

‎মামলার এজাহার সূত্রে জানা যায়, শরিফা (৩৫) নামের এক নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করার অভিযোগে চেয়ারম্যান নাজিমুদ্দিনের বিরুদ্ধে মামলা করা হয়েছে । পরবর্তীতে বিয়ের প্রতিশ্রুতি রক্ষা না করায় ওই নারী বাদী হয়ে গাজীপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করেন । মামলায় নাজিমুদ্দিনকে প্রধান আসামি করা হয়েছে।

‎আদালতের তালিকাভুক্ত আসামি হিসেবে শনিবার সকালে তাকে গ্রেপ্তার করা হয় । গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

‎এদিকে, চেয়ারম্যান নাজিমুদ্দিনের বিরুদ্ধে সরকারি সম্পদ সরিয়ে নেওয়ার অভিযোগ নিয়েও সম্প্রতি আলোচনা-সমালোচনা হয়েছে । স্থানীয়দের অভিযোগ, গত ১ সেপ্টেম্বর ভোঁপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে সরকারি ছয়টি জানালা দুটি ভ্যানে করে সরিয়ে নেওয়ার সময় স্থানীয়রা তা আটক করেন । পরে খবর পেয়ে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে মালামাল জব্দ করে ইউনিয়ন পরিষদের একটি কক্ষে তালাবদ্ধ করে রাখেন । ওই সময় বিক্ষুব্ধ জনতার হাত থেকে রক্ষায় চেয়ারম্যানকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছিল বলে স্থানীয়রা জানান।

‎এছাড়া চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি চালসহ বিভিন্ন সরকারি সম্পদ নিয়ে অনিয়ম এবং সাধারণ মানুষকে হয়রানির অভিযোগও স্থানীয়দের কেউ কেউ করেছেন। তবে এসব অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

‎একজন জনপ্রতিনিধির বিরুদ্ধে ধর্ষণের মতো গুরুতর অভিযোগ ওঠায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তারা অভিযোগগুলোর সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।

‎তবে মামলাটি বিচারাধীন হওয়ায় অভিযোগের সত্যতা আদালতের বিচার ও তদন্তের মাধ্যমে নির্ধারিত হবে। একই সঙ্গে সরকারি সম্পদ সরিয়ে নেওয়ার অভিযোগেরও পৃথক তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

‎আত্রাই থানার অফিসার ইনচার্জ ওসি মো. মাহবুব আলম বলেন, গাজীপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের একটি মামলায় নাজিমুদ্দিনকে গ্রেফতার করা হয়েছে।

‎নওগাঁ প্রতিনিধি

‎মোঃ রিমন আহমেমদ

‎তারিখ: ১২-০৯-২০২৬ ইং



ফেসবুকে আমরা