ঢাকা   ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ । ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নওগাঁয় ২ কেজি গাঁজাসহ মাদক সম্রাট সেরকুল গ্রেফতার সাজেকে অসহায় ১০৫ জনের চিকিৎসায় এগিয়ে এলো সেনাবাহিনী ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে জিআর চাল বরাদ্দে ইউএনও’র স্বাক্ষর জালের অভিযোগ মনের ব্যালকনি ছাতককে ‘মডেল পৌরসভা’ গড়ার অঙ্গীকার এমপি মিলনের: আহত ছাত্রীকে আর্থিক সহায়তা ​সেলিম মাহবুব, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি ​ছাতক পৌরশহরকে একটি আধুনিক ও নিরাপদ মডেল পৌরসভায় রূপান্তরের ঘোষণা দিয়েছেন ছাতক-দোয়ারাবাজার নির্বাচনী এলাকার সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন। বুধবার রাতে ছাতক উপজেলা বিএনপি কার্যালয়ে ‘নিরাপদ ছাতক পৌর শহর ঐক্য পরিষদ’ ও ছাতক বাজার ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে তিনি এ অঙ্গীকার ব্যক্ত করেন। একই সঙ্গে মানবিকতার নজির স্থাপন করে তিনি ছাতক সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর এক আহত ছাত্রীর উন্নত চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে নগদ দশ হাজার টাকা স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনিরুজ্জামানের হাতে তুলে দেন এবং ছাতক পৌরসভার প্রশাসককে ওই ছাত্রীর চিকিৎসায় আরও ২০ হাজার টাকা প্রদানের আহ্বান জানান। সভায় এমপি মিলন ছাতক পৌরসভাকে আধুনিকায়নে স্থানীয় ব্যবসায়ী ও সামাজিক সংগঠনগুলোকে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, নাগরিক সেবার মান নিশ্চিত করতে এবং শহরকে সুন্দরভাবে গড়ে তুলতে তিনি সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাবেন। সভায় ব্যবসায়ী ও নাগরিক নেতৃবৃন্দ তাদের প্রস্তাবনায় পৌরসভার ভেতরে লাইসেন্সধারী ৪০০টি অটোরিকশা চলাচল নিশ্চিত করা, ঢাকা রোডের বাস টার্মিনাল শহরের বাইরে স্থানান্তর করা এবং ফুটপাত দখলমুক্ত করাসহ বিভিন্ন সমস্যা সমাধানে এমপি মহোদয়ের হস্তক্ষেপ কামনা করেন। মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাতকের সাবেক কাউন্সিলর ও পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন সুমেন, পৌর বিএনপি নেতা তানিম আহমদ, ছাতক স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বাকি বিল্লাহ, নিরাপদ ছাতক পৌর শহর ঐক্য পরিষদের আহ্বায়ক রিয়াজ আহমদ রাজু ও সদস্য সচিব মাহবুবুর রহমান চৌধুরী স্বপন, ছাতক বাজার ব্যবসায়ী ঐক্য পরিষদের সদস্য সচিব সাইদুল হক মধু, ব্যবসায়ী হাজি আজমল আম্বিয়া, সালেহ আহমদ, আমির জাহান, শমছু মিয়া, শংকর দাস, সামাজিক ব্যক্তিত্ব মাহবুব মিয়া, এবাদুর রহমান লিটন, ব্যবসায়ী কামাল হোসেন, মাহবুবুর রহমান রুবেল, রুনু ঘোষ, খয়ার আহমদ, নেছার আহমদ, রুমন আহমদ, স্বেচ্ছাসেবক দল নেতা সোলেমান মিয়া, যুবদল নেতা আব্দুল মুনিম মামনুনসহ স্থানীয় ব্যবসায়ী, সামাজিক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। পীরগঞ্জে জাতীয় ফল মেলা উদ্বোধন। পঞ্চগড়ে বিদ্যালয়ের ২৪ দোকান অবৈধ দখলের প্রতিবাদে মানববন্ধন উলিপুর রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ পাহাড়ি জনপদে বিজিবির অনন্য উদ্যোগ: লোগাং জোনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ দুর্গম সাজেক পাহাড়ে বিজিবির বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ

হাওলাতি টাকার দ্বন্দ্বে জামায়াতকর্মী হত্যা: প্রমাণ লোপাটে মরদেহে আগুন, গ্রেপ্তার ৩

okmedia56@gmail.com
  • প্রকাশিত : বুধবার, জুন ১৭, ২০২৬
  • 11 শেয়ার

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ী

 

​রাজবাড়ীর কালুখালীতে আশাদুল ইসলাম নামে এক তরুণকে হত্যার পর তার মরদেহে অগ্নিসংযোগের চাঞ্চল্যকর ঘটনার রহস্য উদঘাটন করেছে পুলিশ। পাওনা টাকা পরিশোধ নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে প্রাথমিক তদন্তে নিশ্চিত হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই ঘটনায় জড়িত অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
​গ্রেপ্তারকৃতরা হলেন—কালুখালী উপজেলার মো. মিজান শেখ (২৪), মো. আনোয়ার মন্ডল (৪৪) এবং মো. আব্দুল করিম মোল্লা (৩৫)।
​নিহত আশাদুল ইসলাম (২২) কালুখালীর বিল মানুষমারী গ্রামের শাহজাহান মন্ডলের ছেলে। তিনি রাজনৈতিকভাবে জামায়াতে ইসলামীর কর্মী ছিলেন।
​তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত সোমবার (১৫ জুন) সকালে কালুখালীর মদাপুর ইউনিয়নের সূর্য্যদিয়া গ্রামের একটি মাদ্রাসার পেছনে পাটক্ষেতে আশাদুলের দগ্ধ মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। নিহতের শরীরে পোড়া চিহ্ন থাকায় বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। এ ঘটনায় নিহতের বাবা শাহজাহান মন্ডল বাদী হয়ে কালুখালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
​মামলাটি দায়ের হওয়ার পর রাজবাড়ী জেলা পুলিশ ও গোয়েন্দা শাখা (ডিবি) ঘটনার ছায়া তদন্তে নামে। দীর্ঘ অনুসন্ধানে বেরিয়ে আসে হত্যাকাণ্ডের মূল কারণ। পুলিশ জানায়, প্রায় চার মাস আগে আসামি মিজান শেখের কাছ থেকে ৬৮ হাজার টাকা ধার নিয়েছিলেন আশাদুল। সেই ধারের টাকা সময়মতো ফেরত দিতে না পারায় তাদের মধ্যে দীর্ঘদিনের রেষারেষি তৈরি হয়। এই বিরোধের জের ধরেই পরিকল্পিতভাবে আশাদুলকে ডেকে নিয়ে হত্যা করা হয় এবং খুনের ঘটনা ধামাচাপা দিতে মরদেহে আগুন ধরিয়ে দেয় ঘাতকরা।
​রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. শামসুল হক জানান, রাজবাড়ীর সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) দেবব্রত সরকারের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল মঙ্গলবার (১৬ জুন) অভিযান চালিয়ে ওই তিনজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের মধ্যে মো. মিজান শেখ আদালতে ১৬৪ ধারায় নিজের দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।
​অভিযানকালে আসামিদের হেফাজত থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি মোটরসাইকেল, রক্তমাখা হেলমেট, একটি এসএস পাইপ ও একটি লোহার ফোল্ডিং স্টিক জব্দ করা হয়েছে।
​পুলিশের এই কর্মকর্তা আরও জানান, গ্রেপ্তারকৃত তিন আসামিকে মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে আর কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। পলাতক অন্যদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

ছাতককে ‘মডেল পৌরসভা’ গড়ার অঙ্গীকার এমপি মিলনের: আহত ছাত্রীকে আর্থিক সহায়তা ​সেলিম মাহবুব, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি ​ছাতক পৌরশহরকে একটি আধুনিক ও নিরাপদ মডেল পৌরসভায় রূপান্তরের ঘোষণা দিয়েছেন ছাতক-দোয়ারাবাজার নির্বাচনী এলাকার সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন। বুধবার রাতে ছাতক উপজেলা বিএনপি কার্যালয়ে ‘নিরাপদ ছাতক পৌর শহর ঐক্য পরিষদ’ ও ছাতক বাজার ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে তিনি এ অঙ্গীকার ব্যক্ত করেন। একই সঙ্গে মানবিকতার নজির স্থাপন করে তিনি ছাতক সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর এক আহত ছাত্রীর উন্নত চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে নগদ দশ হাজার টাকা স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনিরুজ্জামানের হাতে তুলে দেন এবং ছাতক পৌরসভার প্রশাসককে ওই ছাত্রীর চিকিৎসায় আরও ২০ হাজার টাকা প্রদানের আহ্বান জানান। সভায় এমপি মিলন ছাতক পৌরসভাকে আধুনিকায়নে স্থানীয় ব্যবসায়ী ও সামাজিক সংগঠনগুলোকে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, নাগরিক সেবার মান নিশ্চিত করতে এবং শহরকে সুন্দরভাবে গড়ে তুলতে তিনি সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাবেন। সভায় ব্যবসায়ী ও নাগরিক নেতৃবৃন্দ তাদের প্রস্তাবনায় পৌরসভার ভেতরে লাইসেন্সধারী ৪০০টি অটোরিকশা চলাচল নিশ্চিত করা, ঢাকা রোডের বাস টার্মিনাল শহরের বাইরে স্থানান্তর করা এবং ফুটপাত দখলমুক্ত করাসহ বিভিন্ন সমস্যা সমাধানে এমপি মহোদয়ের হস্তক্ষেপ কামনা করেন। মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাতকের সাবেক কাউন্সিলর ও পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন সুমেন, পৌর বিএনপি নেতা তানিম আহমদ, ছাতক স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বাকি বিল্লাহ, নিরাপদ ছাতক পৌর শহর ঐক্য পরিষদের আহ্বায়ক রিয়াজ আহমদ রাজু ও সদস্য সচিব মাহবুবুর রহমান চৌধুরী স্বপন, ছাতক বাজার ব্যবসায়ী ঐক্য পরিষদের সদস্য সচিব সাইদুল হক মধু, ব্যবসায়ী হাজি আজমল আম্বিয়া, সালেহ আহমদ, আমির জাহান, শমছু মিয়া, শংকর দাস, সামাজিক ব্যক্তিত্ব মাহবুব মিয়া, এবাদুর রহমান লিটন, ব্যবসায়ী কামাল হোসেন, মাহবুবুর রহমান রুবেল, রুনু ঘোষ, খয়ার আহমদ, নেছার আহমদ, রুমন আহমদ, স্বেচ্ছাসেবক দল নেতা সোলেমান মিয়া, যুবদল নেতা আব্দুল মুনিম মামনুনসহ স্থানীয় ব্যবসায়ী, সামাজিক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪