ঢাকা   ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ । ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চিত্রনায়িকা মৌসুমীকে নিয়ে ‘বানোয়াট অশ্লীল ভিডিও’র গুজব ছড়ানোর তীব্র নিন্দা চলচ্চিত্র অঙ্গনে: পরিচালক রবিউল ইসলাম রাজের কঠোর প্রতিক্রিয়া ঠাকুরগাঁওয়ে ঘুরতে নিয়ে গিয়ে কিশোরীকে গ-ণধ-র্ষণ, প্রেমিকসহ গ্রেপ্তার ৩ সান্তাহারে নিখোঁজের ৭ ঘণ্টা পর ৬ বছরের শিশুর মরদেহ উদ্ধার: কানের দুলের লোভে হত্যা, গ্রেফতার প্রতিবেশী দম্পতি গোদাগাড়ী ৩১ শয্যা হাসপাতাল: অ্যাম্বুলেন্স নেই, পরিচ্ছন্নতাকর্মী শূন্য—ধুঁকছে চিকিৎসাসেবা রংপুরে ধর্ষণ মামলার আসামি নোয়াখালী থেকে গ্রেফতার তানোরে শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তায় মুখরিত ‘স্টার্টআপ ও বিজ্ঞান প্রজেক্ট প্রদর্শনী’ 🎯সিরিয়াল কিলার’গোলাম মোর্শেদ গ্রেপ্তার:গাজীপুরে মিলল হদিস,স্বীকার করল রোমহর্ষক অপরাধের দায়! বিলাইছড়িতে বিজ্ঞান ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন বিষয়ক প্রদর্শনী ও সভা অনুষ্ঠিত রাজশাহীর তানোরে শিশুকে ধর্ষণের অভিযোগ: অভিযুক্ত গ্রেফতার অল্প সময়ে, স্বল্প খরচে সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে গুরুদাসপুরে আলোচনা সভা ও ভিডিও শো অনুষ্ঠিত:

সাংবাদিকদের উদ্দেশ্যে নিরাপত্তা পরামর্শঃ

okmedia56@gmail.com
  • প্রকাশিত : সোমবার, অক্টোবর ৬, ২০২৫
  • 95 শেয়ার

মোঃ মাহমুদুল হাসান 

স্টাফ রিপোর্টারঃ

 

 

সকল সাংবাদিক ভাই/ বোনেরা মেনে চলুন।

১. অতি উৎসাহী হয়ে ভিড়ের মধ্যে ঢুকে পড়বেন না। কোথাও গণ্ডগোল দেখলে নির্দিষ্ট দূরত্ব থেকে ভিডিও/ছবি নেবেন।

২. আশেপাশে কোনো উঁচু ভবন থাকলে সেটার উপরে উঠে ফুটেজ/ছবি নিতে পারেন।

৩. সবসময় রাস্তার একপাশে থাকবেন। কখনো পুলিশ ও মবসৃষ্টিকারীদের মাঝে অবস্থান করবেন না।

৪. প্রতিদিন ইভেন্ট কাভারে বের হলে সাথে হেলমেটসহ প্রয়োজনীয় নিরাপত্তা সামগ্রী রাখবেন।

৫. কখনো একা থাকবেন না। কাভারে গেলে আরও সাংবাদিকদের সাথে মিলে একসাথে থাকবেন। পরিচয় না হলে নিজেরাই পরিচিত হয়ে নেবেন।

৬. প্রেস কার্ড দৃশ্যমান রাখুন, তবে বিপজ্জনক অবস্থায় তা গোপন রাখা উত্তম। পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নিতে হবে।

৭. লাইভ করার সময় লোকেশন শেয়ার করবেন না। আগে কন্টেন্ট সংগ্রহ করে নিরাপদ স্থানে গিয়ে পোস্ট করুন।

৮. সেফ এক্সিট প্ল্যান ঠিক রাখুন।যেকোনো অবস্থায় দ্রুত বের হওয়ার জন্য নিকটবর্তী গলি বা নিরাপদ স্থান সম্পর্কে ধারণা রাখুন।

৯. উসকানিমূলক মন্তব্য বা প্রতিক্রিয়া এড়িয়ে চলুন। কোন পক্ষের সাথে বিতর্কে জড়াবেন না। কেউ ক্ষেপে গেলে প্রয়োজনে সরি বলে কেটে পড়ুন। মনে রাখবেন–আপনি আক্রান্ত হলে কোনো বিচার পাবেন না।

১০. পরিবার ও অফিসে লোকেশন আপডেট দিন। ইমার্জেন্সি কন্ট্রাক ও পরিচিত বা অফিসে লোকেশন শেয়ার করে রাখুন।

১১. প্রয়োজনে দাঙ্গা, ভাঙচুর,মারামারির ফুটেজ জুম ব্যবহার করে দূর থেকে নিন।যতটা সম্ভব ফিজিক্যাল রিস্ক কমান।

১২. প্রথমিক চিকিৎসার ছোট প্যাকেট সঙ্গে রাখুন। হালকা গ্যাস মাস্ক বা কাপড়ও রাখতে পারেন, টিয়ার গ্যাসের জন্য।
মনে রাখবেন–একটা ভালো ফুটেজ সর্বোচ্চ ১/২ দিন চলবে,মানুষ মনে রাখবে।তবে আপনার শারিরীক ক্ষতি হলে সে ক্ষত সারাজীবন বয়ে বেড়াতে হবে।তাই কখনোই অপ্রোয়জনীয় ঝুঁকি নেবেন না।নিজের পরিবারের কথা চিন্তা করে যতটা সম্ভব নিরাপদ দুরত্বে থেকে কাজ করুন।

 

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪