ঢাকা   ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ । ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নবীনগরে ৩৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ,শিবপুর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা ৯ সদস্যের রাঙামাটিতে নানিয়ারচর সেনা জোনের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি আল্লামা মামুনুল হকের বিরুদ্ধে সংসদে কটূক্তির প্রতিবাদে মোল্লাহাটে খেলাফত মজলিসের সংবাদ সম্মেলন কুতুবদিয়ার পশ্চিমে গভীর সমুদ্রে ভাসমান ফিশিং বোটসহ ৪ জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম ও ঐক্য সুদৃঢ়করণে মতবিনিময় সভা অনুষ্ঠিত শীতলক্ষ্যার তীব্র ভাঙনে ধসের মুখে কাপাসিয়া থানা কমপ্লেক্স গাইবান্ধার খোলাহাটীতে মাদক ও জুয়ার বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ সিলেটে স্কুলছাত্রী অপহরণ: ব্রাহ্মণবাড়িয়ায় গৃহশিক্ষক গ্রেপ্তার, ছাত্রী উদ্ধার একই পেশা, একই পথ: প্রতিদ্বন্দ্বিতা, দ্বন্দ্ব ও মানবিক বাস্তবতার ব্যবচ্ছেদ তিস্তার পানির গতিপথ পরিবর্তনে জেগে ওঠা চরাঞ্চল পরিদর্শনে দুই মন্ত্রী

শিহাটা বাজারে হেরোইন পাওয়ার অভিযোগে আটক কমল মিয়া, থানায় নিয়ে গেল পুলিশ

okmedia56@gmail.com
  • প্রকাশিত : শুক্রবার, জুন ১৯, ২০২৬
  • 9 শেয়ার

রবিউল ইসলাম, মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি:

 

জামালপুরের মেলান্দহ উপজেলার ৭ নং চরবানী পাকুরিয়া ইউনিয়নের শিহাটা বাজারে হেরোইন পাওয়ার অভিযোগে কমল মিয়া নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার (১৮ জুন ২০২৬) এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শিহাটা বাজার এলাকায় কমল মিয়াকে আটক করেছে।

এদিকে, ঘটনাস্থলে উপস্থিত কয়েকজনের দাবি, কমল মিয়ার সঙ্গে থাকা আরও দুই ব্যক্তি ১২ হাজার ৪০০ টাকা লেনদেনের মাধ্যমে ঘটনাস্থল ত্যাগ করেন।

একপর্যায়ে উপস্থিত জনতা কমল মিয়াকে সন্দেহভাজন হিসেবে তল্লাশি করলে ঘটনাস্থল থেকে আনুমানিক ১০ থেকে ১২টি হেরোইনের পুটলা উদ্ধার হয়েছে বলে দাবি করা হয়। পরে তাকে শিহাটা বাজারের একটি দোকানের সামনে জনতার নজরদারিতে রাখা হয়।

খবর পেয়ে মেলান্দহ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কমল মিয়াকে হেফাজতে নেয়। প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশ তাকে হাতকড়া পরিয়ে জিজ্ঞাসাবাদ করে।

তবে উদ্ধার হওয়া হেরোইনের পুটলাগুলো সরাসরি কমল মিয়ার কাছ থেকে পাওয়া যায়নি বলে স্থানীয় একাধিক সূত্র দাবি করেছে। পুলিশের জিজ্ঞাসাবাদের সময় কবির নামে এক ব্যক্তি উদ্ধারকৃত পুটলাগুলো দায়িত্বরত পুলিশ কর্মকর্তার হাতে তুলে দেন বলে জানা গেছে।

আটক কমল মিয়া মাদারগঞ্জ উপজেলার চরবন্ধ জোরখালী গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে।

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪