মোঃ নুরুল আবছার,খাগড়াছড়ি জেলা প্রতিনিধি:
আজ বিকাল ৩ টায় খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলায় ইসরাইলি বর্বরতা, গণহত্যা ও ভারতের বিতর্কিত ওয়াকফ বিলের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।বিক্ষোভ মিছিল মাটিরাঙ্গা আদর্শ উপজেলার পটকের সামনে থেকে শুরু হয়ে পৌরসভা কার্যালয় প্রদক্ষিণ করে পুনরায় মাটিরাঙ্গা উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়। মিছিলে ইসরাইলি বর্বরতা, সহিংসতা ও গণহত্যার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেয়া হয়।

ফিলিস্তিন জিন্দাবাদ, ইসরাইল নিপাত যাক। ইসরাইলের কালো হাত ভেঙে দাও গুঁড়িয়ে দাও। প্রতিবাদ সভায় বক্তারা বলেন, ইসরাইলের আগ্রাসন বন্ধে বিশ্বের সকল মুসলমানকে এক হওয়া দরকার। এবং হাদিসের রেফারেন্স দিয়ে বলেন, সকল মুসলিম এক দেহ এক প্রাণ। দেহের কোন অঙ্গে যখন ব্যথা হয় তখন সমস্ত শরীর ব্যথা অনুভব করে। ঠিক মুসলমানগণ পৃথিবীর কোন প্রান্তে আক্রান্ত হলে সমস্ত মুসলমান আক্রান্ত হয়। তারা বর্তমান সময়ে মুসলমানদের সর্বোচ্চ সংগঠন OIC এর ভূমিকা ও নীরবতা নিয়ে প্রশ্ন তোলেন। এবং আমেরিকার দ্বিচারিতার তীব্র সমালোচনা করেন। বক্তারা আরো বলেন, পাঁচটি কর্মসূচি হাতে নিতে হবে,এক, ইসরাইলি পণ্যবয়কটের মাধ্যমে ইসরাইলকে অর্থনৈতিকভাবে পঙ্গু করতে হবে। দুই,নিজেদেরকে ইসরাইলের বিরুদ্ধে সদা সর্বদা প্রস্তুত থাকতে হবে।তিন,ফিলিস্তিনিদের কে অর্থনৈতিকভাবে সহায়তা প্রদান করতে হবে। চার,মুসলমানদের মধ্যে অভ্যন্তরীণ ঐক্য তৈরি করতে হবে। পাঁচ,এবং নিজেদের ঈমান আমলকে মজবুত করতে হবে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামাত ইসলামী মাটিরাঙ্গা শাখার সভাপতি মাওলানা আব্দুল জলিল সাহেব, দারুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ আক্তার সাহেব। ও মাটিরাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা হারুনুর রশিদ সাহেব। মাওলানা হারুন রশিদ সাহেবের দোয়া ও মোনাজাতের মাধ্যমে মিছিল ও প্রতিবাদ সভা সমাপ্ত হয়।