ঢাকা   ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ । ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

okmedia56@gmail.com
  • প্রকাশিত : সোমবার, ডিসেম্বর ২৯, ২০২৫
  • 80 শেয়ার

আফরোজা আক্তার জবা, ভালুকা প্রতিনিধি:

 

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহ–১১ (ভালুকা) আসনে মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের নির্ধারিত সময় শেষ হয়েছে। শেষ দিন সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৫টা পর্যন্ত স্বতন্ত্র প্রার্থীসহ বিভিন্ন রাজনৈতিক দলের মোট ছয়জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে ভালুকা উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে বিএনপির মনোনীত প্রার্থী ফখর উদ্দিন আহমেদ বাচ্চু, স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ মোর্শেদ আলম, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী সাইফ উল্লাহ পাঠান ফজলু, গণঅধিকার পরিষদের প্রার্থী আনোয়ারুল ইসলাম বিদ্যুৎ, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী ডা. জাহেদুল ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোস্তফা কামাল কাসেমী মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়নপত্র জমা শেষে প্রার্থীরা সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেন। পাশাপাশি ভোটারদের সমর্থন নিয়ে নির্বাচনী প্রতিযোগিতায় অংশগ্রহণের দৃঢ় প্রত্যয় জানান তারা। সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, নির্ধারিত সময়ের মধ্যেই সব প্রার্থীর মনোনয়নপত্র গ্রহণ করা হয়েছে। আগামী ৪ জানুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম চলবে। যাচাই-বাছাই শেষে চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।

উপজেলা নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী, ময়মনসিংহ–১১ (ভালুকা) আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫৩ হাজার ৮৯৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৫ হাজার ২১৪ জন, নারী ভোটার ১ লাখ ৭৮ হাজার ৬৭৮ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ২ জন। একটি পৌরসভা ও ১১টি ইউনিয়ন নিয়ে গঠিত এই সংসদীয় আসনটি বরাবরই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত।

সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ ফিরোজ হোসেন জানান, ৪ জানুয়ারি জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র বাচাই করা হবে। নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে নিরপেক্ষ থেকে কাজ করবেন বলে জানান এই কর্মকর্তা।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪