ঢাকা   ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ । ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে জেএসডির প্রার্থী সুমন খাঁনের মনোনয়নপত্র দাখিল

okmedia56@gmail.com
  • প্রকাশিত : সোমবার, ডিসেম্বর ২৯, ২০২৫
  • 76 শেয়ার

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:

 

 

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) মনোনীত প্রার্থী মোঃ ফজলুর ইসলাম সুমন খাঁন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়নপত্র দাখিল করেছেন।

গতকাল সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ১২টায় তিনি জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসক বা রিটার্নিং কর্মকর্তা কাছে তার মনোনয়নপত্র জমা দেন। এসময় তার সাথে দলীয় অসংখ্য নেতা–কর্মী উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র দাখিল শেষে সাংবাদিককে বলেন, “এই নির্বাচন গণতন্ত্র পুনরুদ্ধারের একটি গুরুত্বপূর্ণ ধাপ। নির্বাচন কমিশনের সকল বিধিনিষেধ মেনে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করতে চাই।” তিনি আরও বলেন, “নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন না করে জনগণের কাছে আমাদের বার্তা পৌঁছে দেওয়া হবে।”

তিনি বলেন, “কোনো ধরনের শোডাউন, সহিংসতা কিংবা আইনবহির্ভূত কর্মকাণ্ডে জড়ানো যাবে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকল নেতাকর্মীকে সতর্ক থাকতে হবে। তিনি আসন্ন নির্বাচনে জয়ী হয়ে এলাকার সার্বিক উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং ভোটারদের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন। মনোনয়নপত্র দাখিলের সময় পুরো প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায় বলে দলীয় নেতাকর্মীরা জানান। এসময় উপস্থিত ছিলেন, জেলা জেএসডির যুগ্ম আহবায়ক মোঃ শফিকুল ইসলাম, এবাদত হোসেন সাহেব,আলী নয়ন, আনোয়ার হোসেন সাগর,জেলা বিশিষ্ট ক্রীড়াবিদ মোঃ বেনাউল ইসলাম বেনু, মোঃ আব্দুর কুদ্দুস সহ অসংখ্য নেতা ও শুভানুধ্যায়ীরা প্রমুখ।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪