ঢাকা   ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ । ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

খাগড়াছড়ি-২৯৮ আসনে মনোনয়ন দৌড়ে ১৫ প্রার্থী, নির্বাচনী উত্তাপ বাড়ছে

okmedia56@gmail.com
  • প্রকাশিত : সোমবার, ডিসেম্বর ২৯, ২০২৫
  • 95 শেয়ার

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি:

 

 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খাগড়াছড়ি-২৯৮ সংসদীয় আসনে প্রার্থীদের মনোনয়ন দাখিলের মধ্য দিয়ে নির্বাচনী মাঠে উত্তাপ ছড়াতে শুরু করেছে। এবার জাতীয় রাজনৈতিক দলগুলোর পাশাপাশি রেকর্ড সংখ্যক স্বতন্ত্র প্রার্থীর অংশগ্রহণে এ আসনের নির্বাচন বাড়তি গুরুত্ব পাচ্ছে।

রিটার্নিং অফিসার কার্যালয় সূত্রে জানা গেছে, এ আসনে মোট ১৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।মনোনয়ন জমাদানের শেষ দিন সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া।

একই দিনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও দশ দল সমর্থিত প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন এডভোকেট ইয়াকুব আলী চৌধুরী। এ সময় উভয় প্রার্থীর সঙ্গে দলীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। এছাড়াও মনোনয়ন দাখিল করেছেন— স্বতন্ত্র প্রার্থী হিসেবে সমীরণ দেওয়ান, সোনা রতন চাকমা, ধর্মজ্যোতি চাকমা, লাব্রিচাই মারমা, সন্তোষিত চাকমা ও জিরুনা ত্রিপুরা। দলীয় প্রার্থীদের মধ্যে রয়েছেন— মো. কাউছার (ইসলামী আন্দোলন বাংলাদেশ), মো. নূর ইসলাম (ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ), মিথিলা রোয়াজা (জাতীয় পার্টি), মাওলানা আনোয়ার হোসাইন মিয়াজী (বাংলাদেশ খেলাফত মজলিস), মো. মোস্তফা (বাংলাদেশ মুসলিম লীগ), দীনময় রোয়াজা (গণঅধিকার পরিষদ–জিওপি) এবং উশোপ্রু মারমা (বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি–বিএমজেপি)।

মনোনয়ন জমা দেওয়ার পর প্রার্থীরা নির্বাচনী আচরণবিধি মেনে শান্তিপূর্ণ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন প্রত্যাশা করেন। তারা বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত হলে খাগড়াছড়িবাসী তাদের পছন্দের জনপ্রতিনিধি নির্বাচনের সুযোগ পাবে।

রিটার্নিং অফিসার কার্যালয় জানায়, নির্ধারিত সময় অনুযায়ী মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে পরবর্তী নির্বাচনী কার্যক্রম পরিচালনা করা হবে।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪