মোঃ মহিদুল হক, শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি (বগুড়া):
বগুড়া-২ (শিবগঞ্জ): আগত সাধারণ মানুষদের নিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্হতা কামনায় দোয়া
২৯ ডিসেম্বর-২০২৫, সোমবার: বিকেল তিনটায় সহকারী রির্টানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আসেন বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী মীর শাহে আলম। এসময় তিনি নির্বাচনী আচরণ বিধি মেনে সহকারী রির্টানিং অফিসারের নিকট তিনটি একই মনোনয়নপত্র দাখিল করেন। এসময় তার সাথে ছিলেন বীর মুক্তিযোদ্ধা, আহত জুলাই যোদ্ধা, শিক্ষক, আলেম, হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধি, ইউপি চেয়ারম্যান প্রতিনিধি, শ্রমজীবী, পেশাজীবী ও রাজনীতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র দাখিল করে মীর শাহে আলম মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় ও জনাব তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই বৈচিত্র্য, এই ঐক্য ধরে রাখতে হবে। সকল শ্রেণীর মানুষকে নিয়ে সম্প্রীতির শিবগঞ্জ উপজেলা গড়তে চাই। এদিকে, বিএনপি মনোনীত প্রার্থী মীর শাহে আলমের মনোনয়ন দাখিলের খবরে হাজার হাজার নেতা-কর্মী উপজেলার বিভিন্ন পয়েন্টে ভীড় করে। পরে আচরণ বিধির কথা মাথায় রেখে তাদের বিএনপি প্রার্থী মীর শাহে আলম শিবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জড়ো হবার নির্দেশ দেন। সেখানে তিনি সবার উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। পরে আগত নেতা-কর্মী ও সাধারণ মানুষকে সাথে নিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্হতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।