ঢাকা   ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ । ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হারুনুর রশিদের মনোনয়নপত্র জমা

okmedia56@gmail.com
  • প্রকাশিত : সোমবার, ডিসেম্বর ২৯, ২০২৫
  • 67 শেয়ার

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:

 

 

​আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬-কে সামনে রেখে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য জনাব মোঃ হারুন অর রশিদ।​

সোমবার (২৯ ডিসেম্বর) বেলা ১২:৪৫ টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে রিটার্নিং অফিসারের নিকট তিনি তাঁর মনোনয়নপত্র আনুষ্ঠানিক ভাবে দাখিল করেন। ​মনোনয়নপত্র জমাদানকালে তাঁর সাথে দলীয় অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে উপস্থিত সাংবাদিকদের হারুন অর রশিদ বলেন- আগামী ১২ই ফেব্রুয়ারি ২০২৬ একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার নিশ্চিত হবে বলে আমি বিশ্বাস করি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে এবং চাঁপাইনবাবগঞ্জের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমি আবারও এই আসন থেকে নির্বাচনে লড়ছি।

জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী।”​উল্লেখ্য, নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ই ফেব্রুয়ারি ২০২৬ সারাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনগুলোতে চাঁপাইনবাবগঞ্জ জেলাজুড়ে নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪