ঢাকা   ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ । ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সাঘাটার ফলিয়া দিগর বাজারে দোকান ঘর ভাঙচুর ও দখল চেষ্টার অভিযোগ ক্যান্সার রোগে মৃত বুলবুল আহম্মেদের পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করলো ইউনিভার্সাল এমিটি ফাউন্ডেশন। ছাতকে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্রী গুরুতর আহত, পা-ভেঙে হাসপাতালে কাতরাচ্ছে সেলিম মাহবুবঃ কিশোরীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ, হাসপাতালে ভর্তি এ্যাড:হান্নান শাহ্ এর পক্ষ থেকে ভূল্লী উপজেলা ছাত্র দলের সহায়তা প্রদান। চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে ৪০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেফতার চুয়াডাঙ্গায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত টিন কেটে ঘরে প্রবেশ, তারপর ধর্ষণ! নোয়াখালীতে চাঞ্চল্যকর অভিযোগ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র অভিযানে ১৬২ বোতল ভারতীয় সিরাপ জব্দ সাবেক আইজিপি বেনজীর গ্রেপ্তারের খবরে চিত্র নায়িকা পরীমনি আনন্দিত

বিএনপির যশোর জেলা সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে

okmedia56@gmail.com
  • প্রকাশিত : মঙ্গলবার, ফেব্রুয়ারি ১৮, ২০২৫
  • 64 শেয়ার

মেহেদী হাসান মামুন, যশোর:

 

 

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ ১৮ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ বিকালে যশোরের টাউন হল ময়দানে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) যশোর জেলা সম্মেলন ২০২৫। পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে জেলা বিএনপি।

যশোর জেলা বিএনপির নেতারা বলেন, আজকের এ সমাবেশ হবে সর্বকালের সেরা সমাবেশ। যশোরের আটটি উপজেলাসহ আশপাশের জেলা থেকে নেতা-কর্মীরা সমাবেশে উপস্থিত হয়েছেন। যশোর টাউন হল ময়দানে বিএনপির সমাবেশে বিপুল লোক সমাগম হয়েছে। সমাবেশ স্থলসহ শহরের মোড়ে মোড়ে লোকে লোকারণ্য। যশোর টাউন হল ময়দানে বেলা সাড়ে চারটার দিকে জেলা বিএনপি আয়োজিত এ মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাবেশে সভাপতিত্ব করবেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম।

জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মিজানুর রহমান খান বলেন, দীর্ঘ ১৭ বছর বিএনপির জনগণের ভোট ও ভাতের অধিকারের জন্য আন্দোলন করেছে। জনগণের রায়ে একটি সরকার ক্ষমতায় এসে রাষ্ট্র পরিচালনা করুক। যাতে করে দেশের গণতন্ত্র টেকসই থাকে। সেই প্রত্যাশা নিয়ে আমাদের এই সমাবেশ।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪