প্রতিনিধি: সাগর কুমার সিং ।
অদ্য ১৫ আগস্ট ২০২৫, শুক্রবার, সকাল ১১ ঘটিকায় ভবানীপুর ইউনিয়ন পরিষদ হলরুমে আদিবাসীদের আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি ও সমতলের আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয় ও ভূমি গঠন দাবি সামনে রেখে আদিবাসী ছাত্র পরিষদ শেরপুর উপজেলা শাখার উদ্যোগে বর্ধিত সভা ও পূর্ণাঙ্গ কমিটি গঠন।
উত্তম কুমার এর সভাপতিত্বে এবং সাগর কুমার সিং সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সুজন কুমার রাজভর সভাপতি আদিবাসী ছাত্র পরিষদ বগুড়া জেলা কমিটি। আরোও আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আদিবাসী ছাত্র পরিষদের সিনিয়র সহ-সভাপতি উত্তম কুমার সিং, বক্তব্য রাখেন তাপষ সিং, সুবোধন বর্মণ, গৌরদাস সিং প্রমূখ।
বক্তরা বলেন শেরপুর উপজেলা বসবাসরত আদিবাসী শিক্ষার্থীরা সরকারিভাবে পর্যাপ্ত সুবিধা না পাওয়ায় আদিবাসী শিক্ষার্থীরা তুলনায় অনেকটাই পিছিয়ে আছে। যেমন: শিক্ষা, স্বাস্থ্য, নিজস্ব সংস্কৃতি, ধর্ম ও ইত্যাদি। বিশেষ করে বর্ধিত সভায় বক্তরা বলেন আদিবাসীদের নিজস্ব ভাষা প্রায় বিলুপ্তের দিকে এই ভাষা টিকিয়ে রাখার বা সংরক্ষণের জন্য উপজেলায় আদিবাসী কালচারাল একাডেমির বিকল্প নাই। উপজেলায় তুরি, মাহাতো, সাঁওতাল, বর্মণ, কোচ, মালো, বাগদী, ভূমিজ, গঞ্জু, লোহার, তেলী, মুসহর, রাজোয়াড়’র আদিবাসী জাতিগোষ্ঠীর বসবাস। তাদের নিজস্বভাষা সংরক্ষণের জন্য আদিবাসী কালচারাল একাডেমি করার জোর দাবি জানান।
বর্ধিত সভা শেষে জেলা কমিটির সভাপতি সুজন কুমার রাজভর ২১ সদস্য বিশিষ্ট আদিবাসী ছাত্র পরিষদ শেরপুর উপজেলা কমিটি ঘোষণা করেন। কমিটিতে উত্তম কুমার সভাপতি, সিনিয়র সভাপতি বিপ্লব কুমার মাহাতো, সহ সভাপতি সোহাগ সিং, সাধারণ সম্পাদক সাগর কুমার সিং, সহ সাঃ সম্পাদক শান্ত সিং ও রাম কৃষ্ণ মালো, সাংগঠনিক সম্পাদক লালন মাহাতো, কোষাধ্যক্ষ শাওন সিং, দপ্তর সম্পাদক বিষ্ণু মাহাতো, প্রচার ও প্রকাশনা সম্পাদক উত্তম বর্মণ, তথ্য ও গবেষণা সম্পাদক সঞ্জিত মাহাতো, আইন বিষয়ক সম্পাদক পবিত্র মাহাতো, ধর্মীয় বিষয়ক সম্পাদক গৌরাঙ্গ সিং, নারী বিষয়ক সম্পাদক সূবর্ণা বাগদী, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাগর কুমার, ক্রীড়া বিষয়ক সম্পাদক নেপাল হেমব্রম, কার্যকারী নির্বাহী সদস্য নিতাই সিং,পল্লব মাহাতো, সনজিতা মাহাতো, প্রতাপ সিং ও স্বাধীন সিং রয়েছে । বর্ধিত সভার সভাপতির বক্তব্যের মধ্য দিয়ে সভা কার্যক্রম শেষ হয়।