ঢাকা   ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ । ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সংসদ সদস্যের মন্তব্যে তোলপাড়: বোরকা-হিজাব নিয়ে কটাক্ষের প্রতিবাদে সোচ্চার ডাকসু নেতা ৫০ বছরের খেদমত শেষে বিদায় নিলেন মুয়াজ্জিন রমজান আলী, সম্মাননায় সিক্ত ১০ বছরের ছোট্ট হাফেজ আব্দুর রহমানের হৃদস্পন্দন কি থেমে যাবে? আপনার একটি মানবিক হাতই পারে তাকে নতুন জীবন দিতে সাঘাটার ফলিয়া দিগর বাজারে দোকান ঘর ভাঙচুর ও দখল চেষ্টার অভিযোগ ক্যান্সার রোগে মৃত বুলবুল আহম্মেদের পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করলো ইউনিভার্সাল এমিটি ফাউন্ডেশন। ছাতকে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্রী গুরুতর আহত, পা-ভেঙে হাসপাতালে কাতরাচ্ছে সেলিম মাহবুবঃ কিশোরীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ, হাসপাতালে ভর্তি এ্যাড:হান্নান শাহ্ এর পক্ষ থেকে ভূল্লী উপজেলা ছাত্র দলের সহায়তা প্রদান। চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে ৪০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেফতার চুয়াডাঙ্গায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত

পাইকগাছায় পূর্ব শত্রুতার জেরে যুবদল কর্মীকে মারপিটের ঘটনায় সংবাদ সম্মেলন : থানায় মামলা।

okmedia56@gmail.com
  • প্রকাশিত : শনিবার, মার্চ ১৫, ২০২৫
  • 81 শেয়ার

মোঃ শফিয়ার রহমান পাইকগাছা খুলনা প্রতিনিধি:

খুলনার পাইকগাছা উপজেলার রাড়ুলীতে পূর্ব শত্রুতার জের ধরে ইফতার পার্টিকে কেন্দ্র করে যুবদল কর্মী মোঃ আশরাফুল আলমসহ চারজনকে পিটিয়ে আহত করা হয়েছে। এছাড়াও প্রায় তিন লাখ টাকার মালামাল ছিনিয়ে নেয়। এই ঘটনায় ৫ জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। শনিবার দুপুরে পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে লিখিত সংবাদ সম্মেলনে যুবদল কর্মী মোঃ আশরাফুল আলম (৩৮) বলেন, নিজ বাড়ির সন্নিকটে রাড়ুলী ইউপির শ্রীকন্ঠপুরে মঙ্গলবার সন্ধ্যায় ইফতার পার্টি নিয়ে আলোচনা সভা চলছিল। এ সময় কোন কিছু বুঝে ওঠার আগেই মোঃ আজমীর মোড়লের নেতৃত্বে মোঃ মজিদ মিস্ত্রী, মোঃ মিজানুর রহমান মোড়ল, মোঃ নজরুল মোড়ল ও মোঃ হারুন মোড়লসহ অজ্ঞাতনামা আরো ২-৩ জন মিলে অতর্কিত হামলা চালায়।
এ সময় মোঃ আশরাফুল আলমের চিৎকারে মোছাঃ মঞ্জুয়ারা, মোছাঃ আরিফা বেগম, রবিউল সরদার ও আবুল কালাম সরদার এগিয়ে আসলে তাদেরকে বেধরক মারধর ও হত্যার উদ্দেশ্যে মাথায় লোহার রড দিয়ে আঘাত করে ও নারীদের পরিহিত স্বর্ণের চেইন, কানের দুল ও নগদ টাকাসহ প্রায় ৩ লাখ টাকার মালামাল লুট করে।
এই ঘটনায় নিরুপায় হয়ে সন্ত্রাসী আজমীর ও তার দলবলের হাত থেকে রক্ষা পেতে থানায় মামলা দায়ের করেন। যার নং ১৬/২৫। এছাড়াও সংবাদ সম্মেলনে মোঃ আশরাফুল আলম সন্ত্রাসী আজমীর বাহিনীকে গ্রেফতারের দাবি জানিয়েছেন।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪