ঢাকা   ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ । ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রংপুরে ধর্ষণ মামলার আসামি নোয়াখালী থেকে গ্রেফতার তানোরে শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তায় মুখরিত ‘স্টার্টআপ ও বিজ্ঞান প্রজেক্ট প্রদর্শনী’ 🎯সিরিয়াল কিলার’গোলাম মোর্শেদ গ্রেপ্তার:গাজীপুরে মিলল হদিস,স্বীকার করল রোমহর্ষক অপরাধের দায়! বিলাইছড়িতে বিজ্ঞান ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন বিষয়ক প্রদর্শনী ও সভা অনুষ্ঠিত রাজশাহীর তানোরে শিশুকে ধর্ষণের অভিযোগ: অভিযুক্ত গ্রেফতার অল্প সময়ে, স্বল্প খরচে সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে গুরুদাসপুরে আলোচনা সভা ও ভিডিও শো অনুষ্ঠিত: চীন সারা পৃথিবীতে শক্তিশালী দেশে পরিণত হয়েছে – ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল এসপির ছবি ও নাম ব্যবহার করে প্রতারণা: ধরা পড়লো ‘ডিজিটাল প্রতারক’ অন্তর! একান্নবর্তী পরিবারের বিদায়, যান্ত্রিকতার গহ্বরে আমাদের সামাজিক শেকড় চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবির বড় সাফল্য: ৪টি স্বর্ণের বার ও টুকরাসহ পাচারকারী আটক

পাইকগাছায় আলোচিত রাস্তায় শিশু জন্ম দেয়া পারুল আক্তার ১৯মাস পরে ফিরে পেলো পরিবার

okmedia56@gmail.com
  • প্রকাশিত : সোমবার, আগস্ট ৪, ২০২৫
  • 171 শেয়ার

মোঃ শফিয়ার রহমান,পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : –

খুলনার পাইকগাছায় রাস্তার জন্ম দেয়া শিশুর মা সেই মানসিক ভারসাম্যহীন পারুল আক্তার সামাজিক যোগাযোগ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফিরে গেল তার আপন ঠিকানায়।

শিশু জন্ম দেয়ার ৬দিন পর এবং হারিয়ে যাওয়া দীর্ঘ ১৯ মাস পর তার পিতা আলমগীর হোসেন তাকে নিয়ে গেলেন।
বরগুনা জেলার বেতাগী থানার উত্তর চন্দকানী গ্রামে তার বাড়ী।

গত ২৯ জুলাই খুলনার পাইকগাছার পৌরসদরের প্রধান সড়েকের পাশে একটি দোকানের সিড়ির উপর সন্তান প্রসব করে এক পাগলী। মা হয়েছে পাগলী বাপ হয়নি কেউ এ শিরোনামে সংবাদ প্রচার হয় বিভিন্ন গণমাধ্যমে। ফেসবুকে দেখে সন্ধান পায় তার পরিবার।

ফেসবুকের সুত্র ধরে সোমবার দুপুরে তার বাবা পাইকগাছা হাসপাতালে চিকিৎসাদীন থাকা অবস্থায় তাকে নিয়ে যায়।

পিতা আলমগীর হোসেন জানান মেয়ের ১২ বছর আগে থেকে মাথায় সমাস্যা। ১৯ মাস আগে সে বাড়ী থেকে নিখোঁজ হয়। তার পাঁচ সন্তানের মধ্যে এটা তার বড় সন্তান।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস বলেন, পাইকগাছা হাসপাতাল থেকে তাকে চিকিৎসার জন্য পাবনা মানসিক হাসপাতালে পাঠানোর সুপারিশ করেন। আমাদের তত্বাবধানে তাকে তার পিতার সাথে সেখানে পাঠানো হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন বলেন, পাগলীর পরিবারটি খুবই অসহায়। সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে তাকে পাবনা মানসিক হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। নবজাতককে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। অনেকেই শিশুটিকে দত্তক নিতে আবেদন করেছেন।আইনে প্রক্রিয়ায় সু-ব্যবস্থা করা হবে।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪