ঢাকা   ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ । ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চিত্রনায়িকা মৌসুমীকে নিয়ে ‘বানোয়াট অশ্লীল ভিডিও’র গুজব ছড়ানোর তীব্র নিন্দা চলচ্চিত্র অঙ্গনে: পরিচালক রবিউল ইসলাম রাজের কঠোর প্রতিক্রিয়া ঠাকুরগাঁওয়ে ঘুরতে নিয়ে গিয়ে কিশোরীকে গ-ণধ-র্ষণ, প্রেমিকসহ গ্রেপ্তার ৩ সান্তাহারে নিখোঁজের ৭ ঘণ্টা পর ৬ বছরের শিশুর মরদেহ উদ্ধার: কানের দুলের লোভে হত্যা, গ্রেফতার প্রতিবেশী দম্পতি গোদাগাড়ী ৩১ শয্যা হাসপাতাল: অ্যাম্বুলেন্স নেই, পরিচ্ছন্নতাকর্মী শূন্য—ধুঁকছে চিকিৎসাসেবা রংপুরে ধর্ষণ মামলার আসামি নোয়াখালী থেকে গ্রেফতার তানোরে শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তায় মুখরিত ‘স্টার্টআপ ও বিজ্ঞান প্রজেক্ট প্রদর্শনী’ 🎯সিরিয়াল কিলার’গোলাম মোর্শেদ গ্রেপ্তার:গাজীপুরে মিলল হদিস,স্বীকার করল রোমহর্ষক অপরাধের দায়! বিলাইছড়িতে বিজ্ঞান ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন বিষয়ক প্রদর্শনী ও সভা অনুষ্ঠিত রাজশাহীর তানোরে শিশুকে ধর্ষণের অভিযোগ: অভিযুক্ত গ্রেফতার অল্প সময়ে, স্বল্প খরচে সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে গুরুদাসপুরে আলোচনা সভা ও ভিডিও শো অনুষ্ঠিত:

নরসিংদীতে শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত।

okmedia56@gmail.com
  • প্রকাশিত : বুধবার, অক্টোবর ১৫, ২০২৫
  • 52 শেয়ার

মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদীঃ

 

নরসিংদীতে দেশজুড়ে শিক্ষকদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এই কর্মসূচির আয়োজন করেন বাংলাদেশ এমপিও শিক্ষক,কর্মচারী ফোরাম, নরসিংদী জেলা শাখা। অদ্য সকালে উপজেলা মোড়ে নরসিংদী প্রেস ক্লাবের সামনে জেলার বিভিন্ন স্কুল ও কলেজের শতাধিক শিক্ষক,কর্মচারী এই মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজের অধ্যক্ষ মোঃ মশিউর রহমান মৃধা। এছাড়া বিশেষ অতিথি হিসেবে ছিলেন নকশিশ সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন,সাংগঠনিক সম্পাদক মোঃ আরিফ পাঠান, নরসিংদী উদয়ন কলেজের অধ্যক্ষ হাসিবুর রহমান অনিকসহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানের প্রধান অতিথি নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজের অধ্যক্ষ মশিউর রহমান মৃধা বলেন,শিক্ষক সমাজ ও জাতি গঠনের কারিগর। তাঁদের ওপর হামলা দেশের শিক্ষা ও মানবিকতার ওপর আঘাত এনেছে।
মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন,শিক্ষক সমাজকে অপমানিত বা নির্যাতনের ঘটনা কোনো ভাবেই মেনে নেওয়া হবে না। তাঁরা হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একইসাথে শিক্ষকদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় সরকার এবং সমাজের সচেতন অংশের জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান।
শিক্ষক সমাজের প্রতি সম্মান ও দ্রুত তাঁদের দাবি পূরণসহ নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে সরকারের প্রতি উদাত্ত আহবান জানান শিক্ষক নেতৃবৃন্দ।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪