ঢাকা   ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ । ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চিত্রনায়িকা মৌসুমীকে নিয়ে ‘বানোয়াট অশ্লীল ভিডিও’র গুজব ছড়ানোর তীব্র নিন্দা চলচ্চিত্র অঙ্গনে: পরিচালক রবিউল ইসলাম রাজের কঠোর প্রতিক্রিয়া ঠাকুরগাঁওয়ে ঘুরতে নিয়ে গিয়ে কিশোরীকে গ-ণধ-র্ষণ, প্রেমিকসহ গ্রেপ্তার ৩ সান্তাহারে নিখোঁজের ৭ ঘণ্টা পর ৬ বছরের শিশুর মরদেহ উদ্ধার: কানের দুলের লোভে হত্যা, গ্রেফতার প্রতিবেশী দম্পতি গোদাগাড়ী ৩১ শয্যা হাসপাতাল: অ্যাম্বুলেন্স নেই, পরিচ্ছন্নতাকর্মী শূন্য—ধুঁকছে চিকিৎসাসেবা রংপুরে ধর্ষণ মামলার আসামি নোয়াখালী থেকে গ্রেফতার তানোরে শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তায় মুখরিত ‘স্টার্টআপ ও বিজ্ঞান প্রজেক্ট প্রদর্শনী’ 🎯সিরিয়াল কিলার’গোলাম মোর্শেদ গ্রেপ্তার:গাজীপুরে মিলল হদিস,স্বীকার করল রোমহর্ষক অপরাধের দায়! বিলাইছড়িতে বিজ্ঞান ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন বিষয়ক প্রদর্শনী ও সভা অনুষ্ঠিত রাজশাহীর তানোরে শিশুকে ধর্ষণের অভিযোগ: অভিযুক্ত গ্রেফতার অল্প সময়ে, স্বল্প খরচে সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে গুরুদাসপুরে আলোচনা সভা ও ভিডিও শো অনুষ্ঠিত:

নরসিংদীতে মে দিবস পালিত পরিবহন খাতে প্রযুক্তিনির্ভর পরিবর্তনের আহ্বান|

okmedia56@gmail.com
  • প্রকাশিত : শুক্রবার, মে ২, ২০২৫
  • 161 শেয়ার

মোঃ কামাল হোসেন,প্রধান স্টাফ রিপোর্টার নরসিংদী |

 

নরসিংদীতে মে দিবস উপলক্ষে আন্তঃজেলা সড়ক পরিবহন মালিক সমিতি ও স্টার্টআপ নরসিংদী এর যৌথ উদ্যোগে সাহেপ্রতাব মোড়ে এক আলোচনা সভা ও সমাবেশের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জেলার বিভিন্ন পরিবহন সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা মে দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরার পাশাপাশি পরিবহন খাতের বিদ্যমান সমস্যা ও তা সমাধানের পথ নিয়ে মতবিনিময় করেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদী আন্তঃজেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মোঃ সারোয়ার হোসেন মৃধা।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ইজমুননাহার ইকরা।প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন স্টার্টআপ নরসিংদীর নির্বাহী পরিচালক মুহাম্মদ মোশাররফ হোসেন। তিনি পরিবহন খাতকে আরও উন্নত,পরিবেশবান্ধব ও দুর্নীতিমুক্ত করতে প্রযুক্তিনির্ভর উদ্যোগ ইকো মুভস এর সম্ভাবনা ও কার্যক্রম তুলে ধরেন। তিনি বলেন, পরিবহন খাতের দীর্ঘদিনের সমস্যা সমাধানে আমাদের প্রয়োজন সৃজনশীল চিন্তা ও প্রযুক্তির সমন্বয়।
সভাপতির বক্তব্যে মোঃ সারোয়ার হোসেন মৃধা শ্রমিক ও মালিকদের মধ্যকার দূরত্ব ঘুচিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে একটি সুশৃঙ্খল পরিবহন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান। তিনি ঘোষণা দেন, নরসিংদীর পরিবহন ব্যবস্থা হবে দুর্নীতিমুক্ত ও মডেল হিসেবে গড়ে উঠবে।

সেইসাথে তিনি ইকো মুভস বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।ইকো মুভসের প্রধান নির্বাহী কর্মকর্তা মোক্তার হোসেন বলেন, ইকো মুভস শুধু যানজট নিরসন নয়, বরং এটি পরিবেশ সংরক্ষণ, আধুনিক বিজ্ঞাপন ব্যবস্থা এবং আয় সৃষ্টির একটি প্ল্যাটফর্ম। এই প্রকল্প বাস্তবায়ন হলে নরসিংদীর পরিবহন ব্যবস্থা দেশের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে উঠবে।
উক্ত অনুষ্ঠানটি নরসিংদীর পরিবহন খাতে নতুন দিগন্ত উন্মোচনের প্রত্যাশা তৈরি করেছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪