ঢাকা   ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ । ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নওগাঁয় ২ কেজি গাঁজাসহ মাদক সম্রাট সেরকুল গ্রেফতার সাজেকে অসহায় ১০৫ জনের চিকিৎসায় এগিয়ে এলো সেনাবাহিনী ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে জিআর চাল বরাদ্দে ইউএনও’র স্বাক্ষর জালের অভিযোগ মনের ব্যালকনি ছাতককে ‘মডেল পৌরসভা’ গড়ার অঙ্গীকার এমপি মিলনের: আহত ছাত্রীকে আর্থিক সহায়তা ​সেলিম মাহবুব, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি ​ছাতক পৌরশহরকে একটি আধুনিক ও নিরাপদ মডেল পৌরসভায় রূপান্তরের ঘোষণা দিয়েছেন ছাতক-দোয়ারাবাজার নির্বাচনী এলাকার সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন। বুধবার রাতে ছাতক উপজেলা বিএনপি কার্যালয়ে ‘নিরাপদ ছাতক পৌর শহর ঐক্য পরিষদ’ ও ছাতক বাজার ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে তিনি এ অঙ্গীকার ব্যক্ত করেন। একই সঙ্গে মানবিকতার নজির স্থাপন করে তিনি ছাতক সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর এক আহত ছাত্রীর উন্নত চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে নগদ দশ হাজার টাকা স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনিরুজ্জামানের হাতে তুলে দেন এবং ছাতক পৌরসভার প্রশাসককে ওই ছাত্রীর চিকিৎসায় আরও ২০ হাজার টাকা প্রদানের আহ্বান জানান। সভায় এমপি মিলন ছাতক পৌরসভাকে আধুনিকায়নে স্থানীয় ব্যবসায়ী ও সামাজিক সংগঠনগুলোকে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, নাগরিক সেবার মান নিশ্চিত করতে এবং শহরকে সুন্দরভাবে গড়ে তুলতে তিনি সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাবেন। সভায় ব্যবসায়ী ও নাগরিক নেতৃবৃন্দ তাদের প্রস্তাবনায় পৌরসভার ভেতরে লাইসেন্সধারী ৪০০টি অটোরিকশা চলাচল নিশ্চিত করা, ঢাকা রোডের বাস টার্মিনাল শহরের বাইরে স্থানান্তর করা এবং ফুটপাত দখলমুক্ত করাসহ বিভিন্ন সমস্যা সমাধানে এমপি মহোদয়ের হস্তক্ষেপ কামনা করেন। মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাতকের সাবেক কাউন্সিলর ও পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন সুমেন, পৌর বিএনপি নেতা তানিম আহমদ, ছাতক স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বাকি বিল্লাহ, নিরাপদ ছাতক পৌর শহর ঐক্য পরিষদের আহ্বায়ক রিয়াজ আহমদ রাজু ও সদস্য সচিব মাহবুবুর রহমান চৌধুরী স্বপন, ছাতক বাজার ব্যবসায়ী ঐক্য পরিষদের সদস্য সচিব সাইদুল হক মধু, ব্যবসায়ী হাজি আজমল আম্বিয়া, সালেহ আহমদ, আমির জাহান, শমছু মিয়া, শংকর দাস, সামাজিক ব্যক্তিত্ব মাহবুব মিয়া, এবাদুর রহমান লিটন, ব্যবসায়ী কামাল হোসেন, মাহবুবুর রহমান রুবেল, রুনু ঘোষ, খয়ার আহমদ, নেছার আহমদ, রুমন আহমদ, স্বেচ্ছাসেবক দল নেতা সোলেমান মিয়া, যুবদল নেতা আব্দুল মুনিম মামনুনসহ স্থানীয় ব্যবসায়ী, সামাজিক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। পীরগঞ্জে জাতীয় ফল মেলা উদ্বোধন। পঞ্চগড়ে বিদ্যালয়ের ২৪ দোকান অবৈধ দখলের প্রতিবাদে মানববন্ধন উলিপুর রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ পাহাড়ি জনপদে বিজিবির অনন্য উদ্যোগ: লোগাং জোনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ দুর্গম সাজেক পাহাড়ে বিজিবির বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ

নওগাঁর প্রেমিক পুরুষ রবিউলের টানে পাকিস্তান থেকে চলে এলেন ফাইজা আজাদ

okmedia56@gmail.com
  • প্রকাশিত : মঙ্গলবার, নভেম্বর ৪, ২০২৫
  • 99 শেয়ার

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ প্রতিনিধি

 

 

ভাষা, সংস্কৃতি, এমনকি দেশের সীমানাও থামাতে পারেনি ভালোবাসাকে। পাকিস্তানের ফাইজা আমজাদ ভালোবাসার টানে এসে বিয়ে করেছেন বাংলাদেশের নওগাঁ জেলার আত্রাই উপজেলার তরুণ রবিউল ইসলামকে।
ঘটনাটি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে স্থানীয় এলাকায়।

স্থানীয় সূত্রে জানা যায়, নওগাঁর আত্রাই উপজেলার শাহাগোলা ইউনিয়নের বহলা গ্রামের আব্দুল মন্ডলের ছেলে রবিউল ইসলাম জীবিকার তাগিদে রাশিয়ায় যান। সেখানে পড়াশোনা করছিলেন পাকিস্তানি তরুণী ফাইজা আমজাদ। রাশিয়াতেই তাদের প্রথম দেখা ও পরিচয় হয়, যা পরে বন্ধুত্ব থেকে প্রেমে গড়ায়।

রবিউল ইসলাম বলেন, “রাশিয়ায় ২০২৩ সালে ফাইজার সঙ্গে আমার পরিচয় হয়। ধীরে ধীরে আমরা একে অপরের খুব কাছের হয়ে পড়ি। পরে ফাইজা তার পরিবারকে আমাদের সম্পর্কের কথা জানায়। প্রথমে আপত্তি থাকলেও শেষ পর্যন্ত উভয় পরিবারের সম্মতিতেই গত ২২ আগস্ট পাকিস্তানে আমাদের বিয়ে সম্পন্ন হয়।”

বিয়ের পর ফাইজা রবিউলের সঙ্গে বাংলাদেশে চলে আসেন। বর্তমানে তারা আত্রাইয়ের বহলা গ্রামে অবস্থান করছেন।

নববধূ ফাইজা আমজাদ বলেন, “আমি রাশিয়ায় পড়াশোনা করতে গিয়েছিলাম। সেখানে রবিউলের সঙ্গে পরিচয় হয় এবং প্রেমের সম্পর্কে জড়াই। বাংলাদেশে এসে খুবই ভালো লাগছে। সবাই আমাকে খুব ভালোভাবে গ্রহণ করেছে। আমি ভবিষ্যতে বাংলাদেশি নাগরিক হয়ে চিকিৎসা পেশায় যুক্ত হতে চাই।”

রবিউলের মা জানান, “ছেলের বউ আমাদের সবার খুব প্রিয় হয়ে উঠেছে। বাড়িতে আসার পর থেকেই সবাইকে সাহায্য করছে। তাকে দেখতে প্রতিদিন লোকজন ভিড় করছে।”

শাহাগোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম মামুনুর রশিদ বলেন, “রবিউল ও ফাইজা আমার কার্যালয়ে এসেছিলেন। তারা জানায়, ভালোবাসার সম্পর্ক থেকেই তাদের বিয়ে হয়েছে। আমি তাদের জন্য শুভকামনা জানাই।”

স্থানীয়রা জানান, আগে শুধু টেলিভিশন বা সোশ্যাল মিডিয়ায় দেখা যেত বিদেশি মেয়েরা ভালোবাসার টানে বাংলাদেশে আসে; এবার তা চোখের সামনে দেখে তারা বিস্মিত ও আনন্দিত।
নওগাঁ #

এ সম্পর্কিত আরো সংবাদ

ছাতককে ‘মডেল পৌরসভা’ গড়ার অঙ্গীকার এমপি মিলনের: আহত ছাত্রীকে আর্থিক সহায়তা ​সেলিম মাহবুব, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি ​ছাতক পৌরশহরকে একটি আধুনিক ও নিরাপদ মডেল পৌরসভায় রূপান্তরের ঘোষণা দিয়েছেন ছাতক-দোয়ারাবাজার নির্বাচনী এলাকার সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন। বুধবার রাতে ছাতক উপজেলা বিএনপি কার্যালয়ে ‘নিরাপদ ছাতক পৌর শহর ঐক্য পরিষদ’ ও ছাতক বাজার ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে তিনি এ অঙ্গীকার ব্যক্ত করেন। একই সঙ্গে মানবিকতার নজির স্থাপন করে তিনি ছাতক সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর এক আহত ছাত্রীর উন্নত চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে নগদ দশ হাজার টাকা স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনিরুজ্জামানের হাতে তুলে দেন এবং ছাতক পৌরসভার প্রশাসককে ওই ছাত্রীর চিকিৎসায় আরও ২০ হাজার টাকা প্রদানের আহ্বান জানান। সভায় এমপি মিলন ছাতক পৌরসভাকে আধুনিকায়নে স্থানীয় ব্যবসায়ী ও সামাজিক সংগঠনগুলোকে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, নাগরিক সেবার মান নিশ্চিত করতে এবং শহরকে সুন্দরভাবে গড়ে তুলতে তিনি সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাবেন। সভায় ব্যবসায়ী ও নাগরিক নেতৃবৃন্দ তাদের প্রস্তাবনায় পৌরসভার ভেতরে লাইসেন্সধারী ৪০০টি অটোরিকশা চলাচল নিশ্চিত করা, ঢাকা রোডের বাস টার্মিনাল শহরের বাইরে স্থানান্তর করা এবং ফুটপাত দখলমুক্ত করাসহ বিভিন্ন সমস্যা সমাধানে এমপি মহোদয়ের হস্তক্ষেপ কামনা করেন। মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাতকের সাবেক কাউন্সিলর ও পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন সুমেন, পৌর বিএনপি নেতা তানিম আহমদ, ছাতক স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বাকি বিল্লাহ, নিরাপদ ছাতক পৌর শহর ঐক্য পরিষদের আহ্বায়ক রিয়াজ আহমদ রাজু ও সদস্য সচিব মাহবুবুর রহমান চৌধুরী স্বপন, ছাতক বাজার ব্যবসায়ী ঐক্য পরিষদের সদস্য সচিব সাইদুল হক মধু, ব্যবসায়ী হাজি আজমল আম্বিয়া, সালেহ আহমদ, আমির জাহান, শমছু মিয়া, শংকর দাস, সামাজিক ব্যক্তিত্ব মাহবুব মিয়া, এবাদুর রহমান লিটন, ব্যবসায়ী কামাল হোসেন, মাহবুবুর রহমান রুবেল, রুনু ঘোষ, খয়ার আহমদ, নেছার আহমদ, রুমন আহমদ, স্বেচ্ছাসেবক দল নেতা সোলেমান মিয়া, যুবদল নেতা আব্দুল মুনিম মামনুনসহ স্থানীয় ব্যবসায়ী, সামাজিক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪