ঢাকা   ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ । ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সুনামগঞ্জের ৯০ কিলোমিটার সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কঠোর নজরদারি প্রতিদিনের কাগজ ও মডেল প্রেস ক্লাবের কক্সবাজার অফিস পরিদর্শনে অতিঃ আইজিপি অবঃ ড. আশরাফ সালাতু সালাম স্বয়ং আল্লাহতাআলার আমল, সালাতু সালাম অতুলনীয় ঈমানী আমল। – আল্লামা ইমাম হায়াত ঠাকুরগাঁওয়ে ১৫ বছরের কিশোরী সং’ঘবদ্ধ ধ’র্ষ’ণের শিকার,আ’টক ৩ রাজশাহীর তানোরে চা বিক্রেতার মেধাবী মেয়ের পাশে শরিফ উদ্দিন মুন্সী পরিবার রাজশাহী জেলা পুলিশের হিসাব শাখা পরিদর্শনে অ্যাডিশনাল ডিআইজি খন্দকার মো. শামীম হোসেন: আর্থিক শৃঙ্খলা ও স্বচ্ছতার ওপর জোর ঠাকুরগাঁওয়ে জিংক ব্রি ধান-১০২ শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত রাজস্থলীতে বিদ্যালয়ের এক এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ, সিলেটে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলার আসামি আওয়ামী লীগ নেতা জিলু গ্রেফতার চিত্রনায়িকা মৌসুমীকে নিয়ে ‘বানোয়াট অশ্লীল ভিডিও’র গুজব ছড়ানোর তীব্র নিন্দা চলচ্চিত্র অঙ্গনে: পরিচালক রবিউল ইসলাম রাজের কঠোর প্রতিক্রিয়া

দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের আশ চীনা রাষ্ট্রদূতের সাথে জামায়াত নেতা ডা: তাহেরের মতবিনিময়।

okmedia56@gmail.com
  • প্রকাশিত : শুক্রবার, মে ৯, ২০২৫
  • 115 শেয়ার

মোঃ লুৎফুর রহমান রাকিব,স্টাফ রিপোর্টার।

 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাবেক এমপি ডা: সৈয়দ আব্দুল্লাহ মো: তাহের ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন-এর সাথে মতবিনিময় করেছেন। গতকাল ঢাকার চায়না দূতাবাসে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। জামায়াত জানিয়েছে, অত্যন্ত আন্তরিকতা ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

এ সময় রাজনৈতিক পরিস্থিতিসহ দেশের সার্বিক বিষয় নিয়ে তারা আলোচনা করেন এবং আশা প্রকাশ করেন, সামনের দিনগুলোতে দুই দেশের জনগণ ও সরকারের সাথে আরো ঘনিষ্ঠভাবে কাজ করার সুযোগ রয়েছে। আগামী দিনগুলোতে এ ধরনের পারস্পরিক সংলাপ দুই দেশের স্বার্থে অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ। ভবিষ্যতে বাংলাদেশ ও চীনের দ্বিপক্ষীয় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, উন্নয়ন ও অগ্রগতির ধারা আরো জোরদার হবে বলে তারা অভিমত ব্যক্ত করেন।

বালাকোট দিবসের আলোচনা : বালাকোট যুদ্ধে সাইয়্যেদ আহমদ শহীদ বেরলভীর আত্মত্যাগ ও বিরোচিত শাহাদত ভারতীয় উপমহাদেশে মুসলমানদের সংগ্রামী ইতিহাসের এক অনন্য, গৌরবোজ্জ্বল ও যুগান্তকারী অধ্যায় বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।

গতকাল রাজধানীর আল ফালাহ মিলনায়তনে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর আয়োজিত বালাকোট দিবসের এক আলোচনা সভায় সভাপতির বক্তৃতায় তিনি এ কথা বলেন। ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিমের পরিচালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমির ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, নাজিমুদ্দিন মোল্লা, ডা: ফখরুদ্দিন মানিক, ইয়াসিন আরাফাত প্রমুখ।

সেলিম উদ্দিন বলেন, ১৮৩১ সালের ৬ মে বালাকোটে ব্রিটিশ মদদপুষ্ট অত্যাচারী শিখদের বিরুদ্ধে নিজের শেষ রক্তবিন্দু দিয়ে জিহাদ করে হাসিমুখে শাহাদতকে বরণ করে নিয়েছেন আযাদী আন্দোলনের অন্যতম সিপাহসালার সাইয়্যেদ আহমদ শহীদ বেরলভী রহ.। একই সাথে শাহাদতবরণ করেন ভারতের নানাপ্রান্ত থেকে আসা ঔপনিবেশিক শাসন থেকে স্বাধীনতার স্বপ্নে বিভোর ঈমানদারদের এক বিরাট বহর। এ যুদ্ধের প্রত্যক্ষ ফলাফল বিশ্লেষণে মুজাহিদীনদেরকে সুস্পষ্টভাবে বাহ্যিক বিজয়ী বলা যায় না; কিন্তু বালাকোটের মুজাহিদদের জিহাদই এই উপমহাদেশে এখনো ইসলামের নূর প্রজ্বলিত রাখার অন্যতম অনুষঙ্গ।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪