ঢাকা   ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ । ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গাইবান্ধার সাঘাটায় ১৪ শিক্ষার্থীর হাতে পবিত্র কোরআন তুলে দিল যমুনা সমাজ উন্নয়ন সংস্থা সংসদ সদস্যের মন্তব্যে তোলপাড়: বোরকা-হিজাব নিয়ে কটাক্ষের প্রতিবাদে সোচ্চার ডাকসু নেতা ৫০ বছরের খেদমত শেষে বিদায় নিলেন মুয়াজ্জিন রমজান আলী, সম্মাননায় সিক্ত ১০ বছরের ছোট্ট হাফেজ আব্দুর রহমানের হৃদস্পন্দন কি থেমে যাবে? আপনার একটি মানবিক হাতই পারে তাকে নতুন জীবন দিতে সাঘাটার ফলিয়া দিগর বাজারে দোকান ঘর ভাঙচুর ও দখল চেষ্টার অভিযোগ ক্যান্সার রোগে মৃত বুলবুল আহম্মেদের পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করলো ইউনিভার্সাল এমিটি ফাউন্ডেশন। ছাতকে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্রী গুরুতর আহত, পা-ভেঙে হাসপাতালে কাতরাচ্ছে সেলিম মাহবুবঃ কিশোরীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ, হাসপাতালে ভর্তি এ্যাড:হান্নান শাহ্ এর পক্ষ থেকে ভূল্লী উপজেলা ছাত্র দলের সহায়তা প্রদান। চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে ৪০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেফতার

গাইবান্ধার সাঘাটায় ১৪ শিক্ষার্থীর হাতে পবিত্র কোরআন তুলে দিল যমুনা সমাজ উন্নয়ন সংস্থা

okmedia56@gmail.com
  • প্রকাশিত : সোমবার, জুন ১৫, ২০২৬
  • 10 শেয়ার

মোঃ শামীম প্রধান গাইবান্ধা প্রতিনিধিঃ-

 

গাইবান্ধা জেলা সাঘাটা উপজেলার দক্ষিণ দীঘলকান্দী চরে ১৪ জন শিক্ষার্থীর মাঝে পবিত্র কোরআন শরীফ বিতরণ করা হয়েছে। রবিবার (১৪ জুন ২০২৬) দুপুর ২টায় সমাজসেবক মফিজল হোসেনের সহযোগিতায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘যমুনা সমাজ উন্নয়ন সংস্থা’র উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে দক্ষিণ দীঘলকান্দী চর মহিসুন্নাহ এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসার ১৪ জন শিক্ষার্থীর হাতে উপহার হিসেবে পবিত্র কোরআন তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যমুনা সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ হাসান বলেন, পবিত্র কুরআনের আলো ছড়িয়ে দিতে এটি আমাদের একটি ক্ষুদ্র প্রয়াস; সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব এবং তাদের ধর্মীয় শিক্ষা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ বিকাশে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, তাই ভবিষ্যতেও আমরা এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ দীঘলকান্দী চর মহিসুন্নাহ এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসার মোহতামিম মাওলানা মোঃ আজাহার আলীসহ মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় আরও উপস্থিত ছিলেন যমুনা সমাজ উন্নয়ন সংস্থার প্রজেক্ট কো-অর্ডিনেটর মোঃ মিজানুর রহমান, ফিন্যান্স অফিসার মোঃ মেহেদী আকন্দ, আইটি সাপোর্ট স্টাফ মোঃ সাদমান আল সোহান, ইউপি সদস্য মোঃ ইব্রাহীম হোসেনসহ সংগঠনের অন্যান্য সদস্যরা। অনুষ্ঠানের শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয় এবং উপস্থিত অতিথিবৃন্দ ও স্থানীয়রা এ মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪