ঢাকা   ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ । ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গাইবান্ধার সাঘাটায় ১৪ শিক্ষার্থীর হাতে পবিত্র কোরআন তুলে দিল যমুনা সমাজ উন্নয়ন সংস্থা সংসদ সদস্যের মন্তব্যে তোলপাড়: বোরকা-হিজাব নিয়ে কটাক্ষের প্রতিবাদে সোচ্চার ডাকসু নেতা ৫০ বছরের খেদমত শেষে বিদায় নিলেন মুয়াজ্জিন রমজান আলী, সম্মাননায় সিক্ত ১০ বছরের ছোট্ট হাফেজ আব্দুর রহমানের হৃদস্পন্দন কি থেমে যাবে? আপনার একটি মানবিক হাতই পারে তাকে নতুন জীবন দিতে সাঘাটার ফলিয়া দিগর বাজারে দোকান ঘর ভাঙচুর ও দখল চেষ্টার অভিযোগ ক্যান্সার রোগে মৃত বুলবুল আহম্মেদের পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করলো ইউনিভার্সাল এমিটি ফাউন্ডেশন। ছাতকে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্রী গুরুতর আহত, পা-ভেঙে হাসপাতালে কাতরাচ্ছে সেলিম মাহবুবঃ কিশোরীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ, হাসপাতালে ভর্তি এ্যাড:হান্নান শাহ্ এর পক্ষ থেকে ভূল্লী উপজেলা ছাত্র দলের সহায়তা প্রদান। চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে ৪০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেফতার

খেলোয়াড়দের উন্নয়নে পানছড়িতে স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সামগ্রী বিতরণ ।

okmedia56@gmail.com
  • প্রকাশিত : বৃহস্পতিবার, আগস্ট ২১, ২০২৫
  • 179 শেয়ার

আরিফুল ইসলাম মহিন, স্টাফ রিপোর্টার:

 

 

খাগড়াছড়ির পানছড়িতে উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে উপজেলা ফুটবল একাডেমির খেলোয়াড়দের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট ২০২৫) বিকাল সাড়ে চারটায় উপজেলা মাঠে এ সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ ইদ্রিস আলীর সভাপতিত্বে একাডেমির খেলোয়াড়দের হাতে ফুটবল, কোন, মার্কারসহ বিভিন্ন ক্রীড়া সামগ্রী তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ নুরুল কায়েস শিমুল, যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুল মান্নান, সাবেক যুবনেতা জাহিদুল হোসেন রুমন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইদুল আলম, যুগ্ম আহ্বায়ক মোঃ আমান উল্লাহ প্রমুখ।

কর্মসূচিতে একাডেমির খেলোয়াড়রাও অংশ নেন। এ সময় কর্মসূচিতে বক্তারা বলেন, “যুব সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে এবং মাদক থেকে দূরে রাখতে ক্রীড়ার বিকল্প নেই। আমরা চাই, পানছড়ির ফুটবল একাডেমি থেকে ভবিষ্যতে জাতীয় মানের খেলোয়াড় তৈরি হোক।”

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪