প্রতীক কুমার, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের উলিপুরে সাংবাদিকদের সংগঠন ‘উলিপুর রিপোর্টার্স ইউনিটি’র নবনির্বাচিত পূর্ণাঙ্গ কমিটির কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করা হয়েছে। বুধবার (১৭ জুন ২০২৬) সন্ধ্যায় সংগঠনের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে দায়িত্বভার গ্রহণ করেন নবগঠিত কমিটির নেতৃবৃন্দ। এর আগে, দীর্ঘ সময় সংগঠনটির কমিটি বিলুপ্ত থাকায় নতুন নেতৃত্ব নির্বাচনের লক্ষ্যে গত ১২ জুন মতবিনিময় ও আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক সাখাওয়াত হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মত মতামতের ভিত্তিতে ১৪ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ ও ১০ সদস্যবিশিষ্ট সাধারণ পরিষদ নিয়ে এই পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন দৈনিক বাংলা বাজার পত্রিকার প্রতিনিধি মমিনুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক বায়ান্নর আলোর প্রতিনিধি মো. আব্দুল মান্নান। কমিটির অন্যান্য পদে রয়েছেন সিনিয়র সহ-সভাপতি মো. রুহুল আমিন রুকু, সহ-সভাপতি মো. সাখাওয়াত হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবু রায়হান আলী, সহ-সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন, দপ্তর সম্পাদক ওবায়দুল হক, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. লিটন হাসান, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট খাইরুল আলম, প্রচার সম্পাদক ওবায়দুল্লাহ সরকার, ধর্ম বিষয়ক সম্পাদক লতিফুল রহমান নয়ন ফারাজী, কোষাধ্যক্ষ শ্রী প্রতীক কুমার এবং ক্রীড়া সম্পাদক ফজলুল হক রাজু। এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে স্বপন কুমার সাহা, মাইনুল ইসলাম ও আল মামুন এবং সাধারণ পরিষদের সদস্য হিসেবে আল ইমরান, মোস্তফা কামাল, ফেরদৌস আলম, হাসিবুর রহমান, আরিফুল হাসান ও রাকিবুল ইসলাম রুজেল দায়িত্ব পেয়েছেন। দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে বক্তারা বলেন, সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, পারস্পরিক ঐক্য সুদৃঢ়করণ এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চায় উলিপুর রিপোর্টার্স ইউনিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের উন্নয়ন ও সাংবাদিকদের স্বার্থ সংরক্ষণে নিষ্ঠার সঙ্গে কাজ করার অঙ্গীকার করেন। এ সময় পরিচালনা পরিষদের প্রধান সমন্বয়ক সাখাওয়াত হোসাইন বলেন, নতুন নেতৃত্বের মাধ্যমে উলিপুর রিপোর্টার্স ইউনিটি আরও গতিশীল, শক্তিশালী ও পেশাদার সাংবাদিক সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করবে বলে তিনি আশাবাদী।