ঢাকা   ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ । ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ঘুরতে নিয়ে গিয়ে কিশোরীকে গ-ণধ-র্ষণ, প্রেমিকসহ গ্রেপ্তার ৩ সান্তাহারে নিখোঁজের ৭ ঘণ্টা পর ৬ বছরের শিশুর মরদেহ উদ্ধার: কানের দুলের লোভে হত্যা, গ্রেফতার প্রতিবেশী দম্পতি গোদাগাড়ী ৩১ শয্যা হাসপাতাল: অ্যাম্বুলেন্স নেই, পরিচ্ছন্নতাকর্মী শূন্য—ধুঁকছে চিকিৎসাসেবা রংপুরে ধর্ষণ মামলার আসামি নোয়াখালী থেকে গ্রেফতার তানোরে শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তায় মুখরিত ‘স্টার্টআপ ও বিজ্ঞান প্রজেক্ট প্রদর্শনী’ 🎯সিরিয়াল কিলার’গোলাম মোর্শেদ গ্রেপ্তার:গাজীপুরে মিলল হদিস,স্বীকার করল রোমহর্ষক অপরাধের দায়! বিলাইছড়িতে বিজ্ঞান ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন বিষয়ক প্রদর্শনী ও সভা অনুষ্ঠিত রাজশাহীর তানোরে শিশুকে ধর্ষণের অভিযোগ: অভিযুক্ত গ্রেফতার অল্প সময়ে, স্বল্প খরচে সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে গুরুদাসপুরে আলোচনা সভা ও ভিডিও শো অনুষ্ঠিত: চীন সারা পৃথিবীতে শক্তিশালী দেশে পরিণত হয়েছে – ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

YCSBD ফেনী শাখায় নবনির্বাচিত হেড অব ডিস্ট্রিক্ট এবং ডিস্ট্রিক্ট পাইলট নির্বাচিত

okmedia56@gmail.com
  • প্রকাশিত : রবিবার, জানুয়ারি ১২, ২০২৫
  • 172 শেয়ার

শাহরিয়ার ইসলাম, ভ্রাম্যমান প্রতিনিধি, ফেনী।

 

ইয়ুথ চেঞ্জ সোসাইটি বাংলাদেশ (YCSBD) ফেনীকে একটি স্মার্ট ও প্রফেশনাল শাখায় রূপান্তর করতে, প্রযুক্তিনির্ভর ফেনী গড়তে এবং তরুণদের স্কিল ডেভেলপমেন্টসহ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ২০২৫ সেশনের উপনির্বাচনে YCSBD ফেনী শাখায় হেড অব ডিস্ট্রিক্ট নির্বাচিত হয়েছেন ওয়াইসিএসবিডিয়ান শাহেদুজ্জামান শাহেদ। অপরদিকে, শক্তিশালী তিনজন প্রার্থীর সাথে প্রতিদ্বন্দ্বিতা করে ডিস্ট্রিক্ট পাইলট হিসেবে নির্বাচিত হয়েছেন ওয়াইসিএসবিডিয়ান আদ্রিতা তাবাসসুম অমি।

হেড অব ডিস্ট্রিক্ট হিসেবে নির্বাচিত হওয়ার পর শাহেদুজ্জামান শাহেদ বলেন, “আমি একজন ব্যাংকার, তবুও YCSBD-র সাথে অনেকদিন যুক্ত থেকে এই যুব প্ল্যাটফর্মকে আমার নিজের পরিবার হিসেবে অনুভব করেছি। ফেনীতে পথশিশুদের জীবনমান উন্নয়নে ‘স্বপ্ন গড়ার পাঠশালা’ নামে একটি পথশিশু স্কুল চালু করা হয়েছে। এতে সংগঠনের প্রতি আমার ভালোবাসা আরও বেড়ে যায়। তাই চাকরির শত ব্যস্ততার মাঝেও তরুণদের নিয়ে কিছু করার প্রত্যয়ে আমি ফেনী জেলা সংস্কার উপনির্বাচনে হেড অব ডিস্ট্রিক্ট পদে মনোনয়ন সংগ্রহ করি। এতে ফেনী শাখার সদস্য এবং YCSBD-র উপরস্থ বোর্ডগুলো আমাকে অনেক সহযোগিতা করেছে। “

তিনি আরও বলেন, “তরুণরা আমার প্রতি যে আস্থা রেখেছে, তার সর্বোচ্চ প্রতিদান দেওয়ার এটিই মোক্ষম সময়। আমি সঠিকভাবে দায়িত্ব পালন করে ফেনীতে পথশিশুদের জীবনমান উন্নয়নে কাজ করবো এবং একটি স্মার্ট ফেনী গঠনে কাজ করে যাবো ইনশাআল্লাহ। “

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪